বাদশাহী বার্তা রিপোর্ট।। সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের সাথে জেলা পর্যায়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বলা বেলা ১২ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, অসৌজন্যমূলক আচরণ পরিহার করতে হবে। ভাল কাজ করতে হবে। আমি সরকারী বিধিনিষেধ মোতাবেক আপনাদের কাছে সাথে কাজ করব।সরকার আমাকে কাজ করার জন্য পাঠিয়েছে। আমি সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নকে এগিয়ে নিতে সকলো সহযোগিতা প্রত্যাশি।সাতক্ষীরা উপকূলীয় জেলা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা চাই। আমাদের পরের প্রজন্ম দীর্ঘমেয়াদি পরিকল্পনার সুফল ভোগ করবে। সুন্দরবন সারা বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। কিভাবে সুন্দরবনকে ভালো রাখা যায় এটা সব সময় প্লান করব। তিনি আরো বলেন, বালি উত্তোলন ও চিংড়ি পুশকারীদের আইনের আওতায় আনা হবে। সুশাসন প্রতিষ্ঠায় ও উন্নয়নে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই। শিক্ষা, সংস্কৃতি,ও খেলাধুলা এগিয়ে তুলতে হবে । দল-মত একসাথে চলতে হবে। সাতক্ষীরা চিংড়ি মাছ ও আম শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। বনায়ন বৃদ্ধির জন্য কাজ করব। আপনাদের সাথে পরিবেশবান্ধব সুন্দর সাতক্ষীরা গড়ব। সাতক্ষীরায় অনেক ভালো খেলোয়াড় রয়েছে। যারা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সাতক্ষীরা সুনাম অক্ষুন্ন রেখেছে। জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), শরীফ আসিফ ,দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলাম, জেলা বিএনপি সাবেক আহবায়ক এড সৈয়দ ইফতেখার আলী, জেলা জামাতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবুতালেব মোল্ল্যা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি এড তোজাম্মেল হোসেন তোজাম, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, মাসুম বিল্লাহ শাহীন, মশিউর রহমান বাবু, অধ্যক্ষ লিয়াকত পারভেজ, মৃণাল কান্তি রায়, কামরুজ্জামান রাসেল, এড মিজানুর রহমান পিন্টু, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আব্দুর রব ওয়াছি, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, খুরশিদ জাহান শিলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হোসেন প্রমূখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ , সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিষ্ণুপদ পাল।
সংবাদ শিরোনাম:
বালি উত্তোলন ও চিংড়ি পুশকারীদের আইনের আওতায় আনা হবে-ঃসুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতা কামনাঃ রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক কাউসার আজিজ
-
রিপোর্টার - আপডেট সময়: ০৫:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- ১৬৬ বার পড়া হয়েছে
ট্যাগস:















