বাদশাহী বার্তা রিপোর্ট।।সাতক্ষীরা জেলা ডিসি কাপের প্রথম সেমিফাইনাল খেলায় গতকাল ট্রাইবেকারে জয় পেয়ে ফাইনালে পৌছালো কালিগঞ্জ উপজেলা। টানটান উত্তেজনা আর মুহুর মুহুর আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা নির্ধারিত সময় পেরিয়ে অবশেষে ট্রাইবেকারের মাধ্যমে জয় পরাজয়ের নিষ্পত্তি ঘটে।কালিগঞ্জ উপজেলা সাতক্ষীরা সদর উপজেলা কে ৪,, ৩ গোলের ব্যবধানে পরাজিত করে শেষ হাসি হেসেছে। সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ স্টোডিয়ামে উপস্হিত থেকে খেলা উপভোগ করায় দর্শকদের মাঝে বিশেষ আগ্রহ ও উচ্ছ্বাস পরিলক্ষিত হয় এবং উভয় দলের খোলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে এক ধরনের উৎসাহ ও মনোবল বৃদ্ধির ক্ষেএ পরিলক্ষিত হয়। দুই দলেই বিদেশী খেলোয়াড়দের উপস্হিতি সাতক্ষীরা স্টোডিয়ামে বিশেষ রং ছড়াচ্ছিলো কিন্তুু বিদেশী খেলোয়াড়রা দর্শকদের চাহিদানুযায়ী খেলা উপহার দিতে যেন হিমসিম খাচ্ছিল। প্রথম রাউন্ডের খেলাগুলোর ন্যায় গতকাল ও হাজার হাজার দর্শকের উপস্হিতি ঘটে সাতক্ষীরা স্টোডিয়ামে।।স্বরন কালে সাতক্ষীরা স্টোডিয়ামে এত বেশী দর্শকের উপস্হিতি দেখা যায়নি এমন মন্তব্য স্টোডিয়ামের সাথে সংশ্লিষ্টদের।খেলা শুরুর পূর্বে স্টোডিয়াম সড়কে বইছিল জনস্রোত সকলের লক্ষ্য স্টোডিয়াম।ভাদ্রের তীব্র তাপদাহ জনস্রোত রুখতে পারেনি। সদর উপজেলার প্রত্যন্ত এলাকা হতে বিপুল সংখ্যক দর্শকের আগমন ঘটে অন্য দিকে কালিগঞ্জ উপজেলা হতে বাস, মাইক্রো সহ বিভিন্ন যানবহানে চেপে বিপুল সংখ্যক দর্শক সাতক্ষীরা স্টোডিয়ামে পৌছায়। কয়েক হাজার দর্শক মাঠে প্রবেশ করে।সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্হার আয়োজন ও ছিল চমৎকার।জেলা ক্রীড়া সংস্হার ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সহ অপরাপর কর্মকর্তাদের তদারকি ছিল চোখে পড়ার মত।খেলা শুরুর পূর্বে ও বিরতির সময়ে স্ব স্ব দলের খেলোয়াড় দের সাথে মতবিনিময় ও পরামর্শ করতে দেখা যায় সদর ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সহ কর্মকর্তাদের। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস,সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্হার ও জেলা বিএনপির সদস সচিব আবু জাহিদ ডাবলু সহ জেলা ক্রীড়া সংস্হার অপরাপর নেতৃবৃন্দ।আজ ২৩ আগষ্ট রবিবার সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্হার ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলা উপভোগ করতে ক্রীড়ামোদীদের প্রতি আহবান জানিয়েছেন, একই সাথে সাতক্ষীরা জেলা ডিসি কাপ আয়োজনে সার্বিক সহযোগিতা কারিদের প্রতি কৃতঙ্গতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন।
শিরোনাম:
সাতক্ষীরা ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টঃ ফাইনালে কালিগঞ্জঃট্রাইবেকারে সদর উপজেলা পরাজিতঃ খেলা উপভোগ করলেন জেলা প্রশাসকঃউচ্ছ্বাসিত হাজারো দর্শকঃ আজ দ্বিতীয় সেমিফাইনাল
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- ৩৪৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
















