আজ বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সাতক্ষীরা সদরের দক্ষীন কাটিয়ার শিক্ষার্থীরা পেলো নতুন পোষাক ও খাতা দেবহাটায় ২১টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ কাণ্ড, অস্বচ্ছার আবরন,সর্বএ আলোচনা কুলিয়া কদমখালী পোল্ট্রিকাণ্ডে গ্রেফতার এক দেবহাটায় অবৈধ বালু উত্তলোন : ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা,ড্রেজার মেশিন জব্দ জরুরী সাতক্ষীরা কলেজ শিক্ষকদের ভোটযুদ্ধে বিএনপি সমর্থিত প্যানেলের জয়ঃ সভাপতি খলিলুর রহমান,সম্পাদক নুর মোহাম্নদ পাড় দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক সাতক্ষীরায় ১৯০ জন প্রাথমিকের সহকারী শিক্ষকর যোগদান ,উচ্ছ্বাসে,আনন্দে অভিষিক্ত তারা জাতীয় পর্যায়ে সাতক্ষীরার প্রাথমিকের সাফল্য,পুরষ্কৃত করলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। দেবহাটায় ৪ দলীয় প্রীতি ফাইনালে উপজেলা প্রশাসনকে হারিয়ে চ্যাম্পিয়ন থানা দল

দেবহাটায় শিশুদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৩১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫৩ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুনঃ।।।সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ার নাজিরের ঘের কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে বিশেষ স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) নাজিরের ঘের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে এ স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় নাজিরের ঘের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি গোলাম মহিউদ্দিন শিক্ষার্থীদের ডেঙ্গুর কারণ, লক্ষণ, বাহক এডিস মশার বিস্তার এবং ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
এ ছাড়া শিক্ষার্থীদের বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সচেতনতার পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্যও পরামর্শ প্রদান করেন তিনি।
কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে এমন সচেতনতামূলক কার্যক্রম ডেঙ্গু প্রতিরোধে শিশুদের পাশাপাশি তাদের পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সদরের দক্ষীন কাটিয়ার শিক্ষার্থীরা পেলো নতুন পোষাক ও খাতা

দেবহাটায় শিশুদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান

আপডেট সময়: ০৭:৩১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬