বাদশাহী বার্তা : সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলমের সাথে সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১.৩০ টায় পুলিশ লাইন্স ড্রিল সেটে জেলা পুলিশের আয়োজনে নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার ( তালা সার্কেল) শেখ মোঃ নুরুল্লাহ, ডিআই ওয়ান এস এম আব্দুল আলীম, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান প্রমূখ। নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম সভাপতির বক্তব্যে বলেন, পুলিশ ও সাংবাদিকদের লক্ষ্য ও উদ্দেশ্য একই। সাতক্ষীরা জেলা সম্পর্কে আগে থেকে জানি। সুন্দরবন কেন্দ্রিক জেলা। এখানে অনেক কিছু আছে। আমার উপর আরোপিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করতে চাই। মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যা যা করা দরকার তাই করবো। পবিত্র ঈদুল আযহা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বদা কাজ করবে।জেলার বিভিন্ন স্থানে চোরাচালান প্রতিরোধ ও অনলাইন জুয়া বন্ধে জেলা পুলিশ সতর্ক থাকবে। তিনি আরো বলেন, জমি দখল নয়, খলিশাখালিতে সন্ত্রাস ও অস্থিরতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে। ইছামতী নদী পার হয়ে রেনু পোনার সাথে মাদক আসার বিষয়টির উপর কঠোর নজরদারি থাকবে। মাদকের সাথে কোন অবস্থাতেই আপোষ করা হবে না। সাতক্ষীরা হবে মাদকমুক্ত। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখবো। সাতক্ষীরার মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে বাসগৃহে অবস্থান করতে পারে সে ব্যাপারে জেলা পুলিশ সর্বদা তৎপর থাকবে। সাংবাদিক ভাইরা লেখনীর মাধ্যমে সাতক্ষীরাকে এগিয়ে নিয়ে যাবেন। সাধারণ মানুষ হিসেবে তথ্য পাওয়ার অধিকার আছে। জেলা পুলিশ মিডিয়া ফোকাল পয়েন্ট অফিসার দায়িত্ব দেবেন তথ্য সংগ্রহের জন্য। তিনি আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টিভি প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি মমতাজ আহমেদ বাপী,এটিএন বাংলার প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম,কামরুজ্জামান, দক্ষিণের মশালের সম্পাদক আশেক ইলাহী, সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম, দৃষ্টিপাত চীফ রিপোর্টার মাসুদুজ্জামান সুমন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, ৭১ টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি বরুন ব্যানার্জি, আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, সাংবাদিক এসএম বিপ্লব হোসেন, আব্দুস সামাদ, তানভীর কচি, আবু সাঈদ, গাজী ফরহাদ,মীর খায়রুল আলম,সাইদ, শহিদুল মাষ্টার,আব্দুস সামাদ প্রমূখ।
সংবাদ শিরোনাম:
সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমের মতবিনিময় সভা ।। সাতক্ষীরা হবে মাদকমুক্ত: অপরাধীদের কঠোর হস্তে দমন করা হবে
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:১১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- ১১৭ বার পড়া হয়েছে
ট্যাগস:















