বাদশাহী বার্তা রিপোর্ট।সাতক্ষীরা জেলা ডিসি কাপের প্রথম রাউন্ডের শেষ খেলায় আজ বৃহস্পতিবার শেষ হাসি হাসলো আশাশুনি উপজেলা।সাতক্ষীরা স্টোডিয়ামে হাজারো দর্শকের উপস্হিতিতে আর টান টান উত্তেজনার মধ্যে শেষ হওয়া খেলা শুরুর ১০ মিনিটের ব্যবধানে দেবহাটা উপজেলার জালে ২ গোল দিয়ে আত্নবিশ্বাসের ডালি মেলায় আশাশুনি উপজেলা।উভয় দলে বিদেশী খেলোয়াড়দের উপস্হিতি সাতক্ষীরা স্টোডিয়ামে বিশেষ রং ছড়াচ্ছিলো কিন্তু বিদেশী খেলোয়াড়রা দর্শকদের চাহিদানুযায়ী খেলা উপহার দিতে যেন হিমসিম খাচ্ছিল।স্বরন কালে সাতক্ষীরা স্টোডিয়ামে এত বেশী দর্শকের উপস্হিতি দেখা যায়নি এমন মন্তব্য স্টোডিয়ামের সাথে সংশ্লিষ্টদের।খেলা শুরুর পূর্বে স্টোডিয়াম সড়কে বইছিল জনস্রোত সকলের লক্ষ স্টোডিয়াম।ভাদ্রের তীব্র তাপদাহ জনস্রোত রুখতে পারেনি। দেবহাটা ও আশাশুনির কয়েক হাজার দর্শক মাঠে প্রবেশ করে।সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্হার আয়োজন ও ছিল চমৎকার।জেলা ক্রীড়া সংস্হার ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সহ অপরাপর কর্মকর্তাদের তদারকি ছিল চোখে পড়ার মত।তীব্র প্রতিদ্বণ্ডিতা পূর্ণ খেলায় ছন্দ পতন ঘটে দেবহাটা উপজেলার দক্ষ ও চৌকস খেলোয়াড় সাদ্দাম হোসেনের আহত হওয়ার মধ্য দিয়ে।মাঠময় দারুন খেলতে থাকা সাদ্দাম আহত হলে দেবহাটা উপজেলার জন্য বিপর্যয় ডেকে আনে।তবে আশাশুনি উপজেলা ভাল খেলায় সামান্যতম ঘাটতি রাখেনি।খেলার এক পর্যায়ে দর্শকদের মাজে উত্তজনাকর পরিবেশ ও হাতাহাতির ঘটনা ঘটলে ক্রীড়া সংস্হার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সহ নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্হিতি স্বাভাবিক হয়।খেলা শুরুর পূর্বে ও বিরতির সময়ে স্ব স্ব দলের খেলোয়াড় দের সাথে মতবিনিময় ও পরামর্শ করতে দেখা যায় দেবহাটা নির্বাহী অফিসার মিলন সাহা,ও আশাশুনি নির্বাহী অফিসার শ্যামানন্দ কুণ্ডু কে।খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈন।এ সময় উপস্হিত ছিলেন দেবহাটা নির্বাহী অফিসার মিলন সাহা,আশাশুনি নির্বাহী অফিসার শ্যামানন্দ কুণ্ডু,সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্হার ও জেলা বিএনপির সদস সচিব আবু জাহিদ ডাবলু সহ জেলা ক্রীড়া সংস্হার অপরাপর নেতৃবৃন্দ।আগামী কাল ২২ আগষ্ট শনিবার ২৩ আগষ্ট রবিবার সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টঃ শেষ হাসি হাসলো আশাশুনিঃ ভাল খেলে ও হারলো দেবহাটাঃ হাজার হাজার দর্শকের উপস্হিতিঃ সব স্রোত মিশেছিল স্টোডিয়াম সড়কেঃ ২২ ও ২৩ তারিখে সেমিফাইনাল
-
রিপোর্টার - আপডেট সময়: ০৫:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- ২৮২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ













