বাদশাহী বার্তা।।পারুলিয়া বাজরে বাস শ্রমিকের সাথে মহেন্দ্র শ্রমিকের সংঘর্ষের ঘটনার জের ধরে দ্বিতীয় দফায় বাস ড্রাইভারের শরীর লক্ষ করে ইটের অংশ ছুড়ে মারলে চালক মারাত্নক ভাবে আহত হয়।প্রথম ঘটনা ঘটে পারুলিয়া বাসস্ট্রাণ্ডে এবং দ্বিতীয় দফায় গরুহাটে।পারুলিয়ার গোলযোগ শেষে বাস চালক যথারীতি ঢাকাগামী পরিবহন চালিয়ে যাওয়ার সময়ে গরুরহাট এলাকায় পৌছালে ইটের অংশ ছুড়ে মারলে মারাত্নক ভাবে আহত হয় চালক।ঘটনার পরপরই কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে উভয় পাশে শত শত যানবাহনের আটকা পরে। পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।বাস চালকে গুরুতর আহত অবস্হায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিরোনাম:
পারুলিয়ায় দুই দফায় বাস শ্রমিক ও মহেন্দ্র শ্রমিকের সংঘর্ষঃ চালক আহত
-
রিপোর্টার - আপডেট সময়: ০৫:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- ৪৩৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
















