আবু তালেব মোল্ল্যা
আমরা গভীর শোক, শ্রদ্ধা আর হারানোর বেদনাকে সঙ্গী করে জানাচ্ছি পাঠকের হৃদয়ের স্পন্দন দৈনিক দৃষ্টিপাত পএিকার প্রতিষ্ঠাতা, সাতক্ষীরার সাংবাদিকতার আলোকিত ব্যক্তিত্ব, বহুল প্রচারিত, পাঠক নন্দিত দৃষ্টিপাতের প্রকাশক ও সম্পাদক জি এম নূর ইসলাম আমাদের মাঝে আর নেই। সাংবাদিকতার রাখাল রাজা খ্যাত প্রতিশ্রুতিশীল সম্পাদক আজ বেলা ১ টায় রাজধানী ঢাকার নিওরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরন করেন। প্রকাশনা আর সম্পাদনায় মুকুটহীন সম্রাট জি এম নূর ইসলামের চিরতরে অনন্তলোকে চলে যাওয়ার খবর মূহুর্তে সাতক্ষীরায় পৌছালে হাজার হাজার পাঠক, সংবাদকর্মিসহ সাধারণ মানুষের মাঝে প্রিয় সম্পাদকের হারানোর বেদনা ভর করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে দেশ বিদেশে অবস্হানরতরা সাতক্ষীরার অবিসংবাদিত সম্পাদকের মৃত্যুর খবর জানতে পারে। সৎ, বস্তুনিষ্ঠ আর দায়িত্বশীল সম্পাদক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত ও বিনির্মানকারী জি এম নূর ইসলাম সাম্প্রতিক সময়ে শারীরিকভাবে অসুস্হ হলে সাতক্ষীরা শহরের একটি হাসপাতালে সফল অস্ত্রপোচার সম্পন্ন হয়। পরবর্তিতে শরীরে নানামুখি জটিলতার সৃষ্টি হলে রাজধানী ঢাকার একাধিক হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ নিওরো সাইন্স হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা চলছিল।প্রিয় সম্পাদকের শয্যাপাশে সার্বক্ষনিক উপস্হিত থাকা দৃষ্টিপাতের স্টাফ রিপোর্টার আবু ইদ্রিস জানান, সম্পাদক মহোদয়ের শারিরীক অবস্হা ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছিল,বুধবার দৃষ্টিপাতের বার্তা সম্পাদক ও মরহুমের জ্যেষ্ঠ পুএ আদম শফিউল্লাহ শয্যাপাশে দীর্ঘ সময় অবস্হান করা সহ আলাপচারিতা করেন রাতে বার্তা সম্পাদক সাতক্ষীরায় ফিরে যান। বেলা ১২ টা ৩০ মিনিটে মরহুম সম্পাদকের হটাৎ করে শারিরীক অবস্হার অবণতি ঘটে এবং চিকিৎসকরা শযয়া পাশে উপস্হিত হয়ে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন।দৃষ্টিপাত পএিকা সম্পাদনার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত।সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির ও সাতক্ষীরা শহরের দৃষ্টিনন্দন মসজিদে কুবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জেলা শ্যামনগরের ভুরুলিয়া গ্রামে ৫০ দশকে জম্ন গ্রহনকারী নূর ইসলাম দীর্ঘ সাংবাদিকতার পতপরিক্রমায় ২০০১ সালে সাতক্ষীরা শহর হতে সর্বপ্রথম অফসেট কাগজে দৃষ্টিপাতে আত্নপ্রকাশ ঘটান।একঝাক নবীন, প্রবীন সংবাদকর্মির অংশগ্রনের দৃষ্টিপাত সাতক্ষীরার সীমানা পেরিয়ে দেশের দক্ষিনাঞ্চলের ঘরে ঘরে স্হান করে নেয়, সেই ধারাবাহিকতা বর্তমান সময়ে ও ধারন করে চলেছে দৃষ্টিপাত। নীতি,আদর্শ,বিশ্বাস,দৃষ্টিভঙ্গি, সত্যাসত্য,নিরপেক্ষা সহ বস্তুনিষ্ঠতার সাথে আপোষ করেননি যে কারনে বিগত সরকারের রোষানলে পড়ে পাঠক প্রিয় দৃষ্টিপাত।রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকারি বিঙ্গাপন বন্ধ করা হয়।পতিত সরকার দৃষ্টিপাতের প্রকাশনা ও বন্ধ করে।তাকে সহ দৃষ্টিপাত পএিকার নির্বাহী সম্পাদক,বার্তা সম্পাদকের নামে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। ২০২১ সালের ১০ অক্টোম্বর সাতক্ষীরার আকাশে তিনি দৃষ্টিপাত নামক যে সূর্যের উদয় ঘটিয়েছিলেন সেই সূর্যের আলোর বিচ্ছুরনে আলোকিত হচ্ছে জনপথ।আমাদের প্রিয় সম্পাদক ইহজগতে আর নেই তিনি অনন্তলোকের যাএী।আর ফিরবেন না আমাদের মাঝে এই জনপদে।তার অমর সৃষ্টি দৃষ্টিপাত পাঠকের ভাললাগা আর ভালবাসায় তাকবে চির জাগ্রত। দৃষ্টিপাত সম্পাদনার পাশাপাশি তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পএ পএিকার পরিবেশক ছিলেন, দৃষ্টি পানি উৎপাদনকারী হিসেবে তিনি বিশেষ সুখ্যাতি অর্জন করেন। বাদ জুম্না সাতক্ষীরা শহরস্হ সিটি কলেজ সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গনে জানাযা নামায অনুষ্ঠিত হবে।
শিরোনাম:
দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলামের জীবনাবসান: কাঁদছে সাতক্ষীরা: কাঁদছে পাঠককুল
-
রিপোর্টার - আপডেট সময়: ০৫:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- ৩৪৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
















