শহিদুল মাষ্টার।।দেবহাটার কুলিয়া ও সদর উপজেলার শ্রীরামপুরের সংযোগস্হল লাবণ্যবর্তী নদী ও কাটাখালী খালের সংযোগস্থলে পানি নিষ্কাষনের মাধ্যম প্রস্তাবিত স্লুইজগেট নির্মাণের দাবিতে আজ শনিবার বিকালে কুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফেয়ার মিশনের আয়োজনে কুলিয়া নতুন বাজার চৌরাস্তায় বিপুল সংখ্যক জনমানুষের অংশ গ্রহনে মানব বন্ধনে বক্তারা বলেন, ইতোপূর্বে উক্ত স্লুইজ গেট নির্মানের লক্ষে অর্থ বরাদ্দ হলে ও কাজ শুরু না হওয়ায় এক ধরনের অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।এলাকাবাসির দূর্ভোগ লাঘবে সব ধরনের জটিলতা দুরিকরনের মাধ্যমে অবিলম্বে স্লুইজ গেট নির্মানের দাবী জানানো হয়।
উল্লেখ্য সাতক্ষীরার দেবহাটা,সদর, আশাশুনি সহ আশপাশের বৃহৎ এলাকার কৃষি, মৎস্য এবং যাতায়াত যোগাযোগ ব্যবস্হায় প্রতি বর্ষা মৌসুমে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়ে আসছে। ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী,দেবহাটা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,অধ্যাপক ও কলামিস্উট রাজু আহমদ,উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মাওলানা রুহুল আমিন, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, উপজেলা যুবদল সদস্য সচিব মেহেদী হাসান সবুজ,কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাদিকুল ইসলাম, বিএনপি নেতা গোলাম রসুল খোকন, জামায়াত নেতা মাসুম খান চৌধুরী,সাবেক ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ ইয়াকুব আলী প্রমূখ।
শিরোনাম:
কুলিয়া শ্রীরামপুর লাবণ্যবর্তী পয়েন্টে স্লুইজগেট নির্মাণের দাবিতে মানববন্ধন
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:৫৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- ৩০২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
















