বাদশাহী বার্তা রিপোর্টার।।। দেবহাটার কুলিয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা কদমখালী পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অন্যতম আসামী আছাফুর রহমানকে (৫৫) আজ দেবহাটা পুলিশ গ্রেপ্তর করেছে।গ্রেফতার হওয়া আছাফুর রহমান কদমখালী গ্রামের কফিল উদ্দীনের ছেলে। উল্লেখ্য গত শুক্রবার গভীর রাতে কদমখালী- এলাকায় একটি পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় অস্ত্রের মুখে খামারের মালিকের স্বজনদের জিম্মি করে প্রায় ৬৫০টি সোনালি মুরগি, মুরগির খাবার, ব্যাটারি, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা। আলোচিত এ ঘটনায় তোড়পাড় শুরু হয় এবং স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্হল পরিদর্শন করে।ঘটনার পর পরই পুলিশ আইনগত ব্যবস্হা গ্রহন করে মামলা হয় দেবহাটা থানায়।
শিরোনাম:
কুলিয়া কদমখালী পোল্ট্রিকাণ্ডে গ্রেফতার এক
-
রিপোর্টার - আপডেট সময়: ০৩:২৪:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- ১৫১ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ









