আজ বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo পনের দিনে মধ্যে খাল খনন শুরুঃ সাতক্ষীরার ৭১ খাল খননের আওতায় আনা জরুরি Logo দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে মাতৃভাষা দিবস পালিত Logo দেবহাটায় সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত Logo দেবহাটায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত Logo আন্তজার্তিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি দেবহাটা প্রেসক্লাবের শ্রদ্ধা Logo দেবহাটায় আন্তজার্তিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo রমজানের পবিত্রতা রক্ষায়, দ্রব্যমূল্য সহনীয় রাখতে দেবহাটায় জামায়াতের র্্যালী ও সমাবেশ Logo দেবহাটায় শিশুশ্রম ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান Logo তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহিরউদ্দীন স্বপন
বিজ্ঞাপন দিন:
পনের দিনে মধ্যে খাল খনন শুরুঃ সাতক্ষীরার ৭১ খাল খননের আওতায় আনা জরুরি দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে মাতৃভাষা দিবস পালিত দেবহাটায় সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত দেবহাটায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত আন্তজার্তিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি দেবহাটা প্রেসক্লাবের শ্রদ্ধা দেবহাটায় আন্তজার্তিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রমজানের পবিত্রতা রক্ষায়, দ্রব্যমূল্য সহনীয় রাখতে দেবহাটায় জামায়াতের র্্যালী ও সমাবেশ দেবহাটায় শিশুশ্রম ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহিরউদ্দীন স্বপন

হ্যাটট্রিকসহ ৬ উইকেট আফিফের, খুলনার বিপক্ষে ফলোঅনে বরিশাল

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৩০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বল হাতে আজ আলো ছড়িয়েছেন আফিফ হোসেন ধ্রুব। এই স্পিনারের হ্যাটট্রিকে নিজেদের প্রথম ইনিংসে ৪১ ওভার ৩ বল খেলে ১২৬ রানে গুটিয়ে যায় বরিশাল। তাতে ফলোঅনে পড়ে আবারো ব্যাটিং করছে তারা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেনি বরিশাল। দ্বিতীয় দিনের খেলা শেষে ৩৯ ওভার দুই বলে ৪ উইকেট হারিয়ে ১১৯ রানে তুলেছে তারা। দ্বিতীয় দিন শেষে এখনও ইনিংস এবং ৫৮ রানে পিছিয়ে রয়েছে বরিশাল।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে বরিশাল। আফিফ হোসেনের স্পিন ঘূর্ণিতে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখেছেন বরিশালের ব্যাটাররা। খুলনার হয়ে প্রথম ইনিংসে ১০ ওভার ৫ বল করে ৩১ রান খরচায় তুলে নেন ৬ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৯ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে ১১৯ রান করে বরিশাল। দলের হয়ে ইফতেখার হোসেন ৪০ ও ফজলে মাহমুদ ৩২ রান করেছেন। আর ২৫ বলে ২৪ রান করে শামসুর রহমান শুভ এবং তাছামুল হক ১১ বলে ৩ রান করে অপরাজিত রয়েছেন।

এর আগে প্রথমদিন ৯ উইকেটে ৩১২ রান করে খুলনা। দ্বিতীয় দিন নেমে এক রান তুলেই শেষ উইকেট হারায় খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন জিয়াউর রহমান। এছাড়া দলের হয়ে উইকেট রক্ষক ইমরান উজ্জামান ৭৮ বলে ৪৩, সৌম্য সরকার ৬২ বলে ৩৭ এবং এনামুল হক ৪৪ বলে ৩০ রান করেছে। বরিশালের রুয়েল মিয়া ও মঈন খান ৩টি করে উইকেট নিয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পনের দিনে মধ্যে খাল খনন শুরুঃ সাতক্ষীরার ৭১ খাল খননের আওতায় আনা জরুরি

হ্যাটট্রিকসহ ৬ উইকেট আফিফের, খুলনার বিপক্ষে ফলোঅনে বরিশাল

আপডেট সময়: ০৪:৩০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫