কালিগঞ্জ অফিস ঃ সাতক্ষীরা -৩ (কালিগঞ্জ -আশাশুনি)আসনে জামায়াত মোনোনীত প্রার্থী আলহাজ্ব মুফতি মুহাদ্দিস রবিউল বাশার বৃহস্পতিবার দিনভর কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পথসভা, মতবিনিময় ও গণসংযোগ করেছেন। সকালে তিনি কালিগঞ্জ সরকারি কলেজ, রোকেয়া মুনছুর মহিলা কলেজ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন।পরে উপজেলার জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন।
মুফতি মুহাদ্দিস রবিউল বাশার বিকালে মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নাজিমগঞ্জ বাজারে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এসময় তিনি চাঁদাবাজি, দখলবাজি বন্ধে সৎ নেতৃত্ত প্রতিষ্টার প্রয়োজনীয়তা ও ইসলামী সমাজ ব্যাবস্থার উপর আলোকপাত করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ শিরোনাম:
কালিগঞ্জে মুহাদ্দিস রবিউল বাশারের পথ সভা।
-
রিপোর্টার - আপডেট সময়: ০২:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- ৫৯৮ বার পড়া হয়েছে
ট্যাগস:














