লিটন ঘোষ বাপি: দেবহাটায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও পানির বোতল বিতরণ করা হয়েছে।
ওয়াল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ও সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম দীর্ঘ দিন ধরে শিশু কল্যান, শিক্ষা, নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন মূলক বিভিন্ন কর্যক্রম সফলতার সাথে পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ইমপ্যাক্ট প্লাস সেশন পাওয়া ১৬ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও পানির বতল বিতরণ করা হয়েছে। এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্কুল ব্যাগ ও পানির বতল বিতরন ও গ্রীষ্ম কালীন ফল উৎসবের শুভ উদ্বোধন করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আলহাজ্ব আব্দুর রকিব, বিশিষ্ট সমাজসেবক বাবলু সরদার, বিশিষ্ট সমাজসেবক আজহারুল ইসলাম, ভিডিএস সদস্য অচিন্ত্য দাস, ইমপ্যাক্ট প্লাস সভাপতি সমীর কুমার দাস, সহ-সভাপতি জ্যোতি দাস
সহ ইম্প্যাক্ট প্লাস গ্রুপের সকল সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
শিক্ষা কার্যক্রমে উৎসাহ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ঘাটতি দূর করার লক্ষ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে কোনো শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হবে না।
সংবাদ শিরোনাম:
দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও পানির বোতল বিতরণ
-
রিপোর্টার - আপডেট সময়: ০৮:০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- ৫৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ











