বাদশাহী বার্তা।।দেবহাটার পারুলিয়ার খেজুরবাড়ীয়ার ক্ষুব্ধ,প্রতিবাদী গ্রামবাসি ঐক্যবদ্ধ হয়ে গ্রামছাড়া করলো মাদক ব্যবসায়ী ঘরজামাই নুরুজ্জামাকে।সোমবার রাতে খেজুবাড়ীয়ার দক্ষিনপাড়া এলাকায় ঘরজামাই হিসেবে বসবাসকারী নুরুজ্জামান কে স্হানীয় যুব সম্প্রদায় ইয়াবা বিক্রি পরবর্তি হাতে নাতে ধরে এবং একই সময়ে ক্রেতা মেহেদীকে সনাক্ত করে। বছরের পর বছর যাবৎ নুরুজ্জামান ফেনসিডিল,ইয়াবা,গাজা সহ বিভিন্ন ধরনের মাদক তার শ্বশুর বাহার আলীর বাড়ীতে অবস্হান নিয়ে বিক্রি করে আসছিল।গ্রামবাসি বিভিন্ন সময়ে একজোট হয়ে মাদক বয়বসায়ী নুরুজ্জামানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুল্লে ও এক শ্রেণির সুবিধাভোগীদের আশ্রয়ে সে পার পেয় আসছিল।সোমবার রাতে দক্ষিনপাড়া এলাকার যুব সম্প্রদায় সহ পুরো গ্রামবাসি ইয়াবা, ক্রেতা এবং মোবাইল ভয়েসকল সব ধরনের প্রমান নিয়ে স্হানীয় ইউপি সদস্য সহ বিএনপি নেতৃবৃন্দ কে অভহিত করে ইত্যবসরে অতিষ্ট, ক্ষুব্ধ লোকজন নুরুজ্জামান কে উত্তম মাধ্যম দিতে থাকে।শত শত গ্রামবাসির সামনে নুরুজ্জামান স্বীকার করে সে মাদক ব্যবসায় জড়িত। উত্তেজিত গ্রামবাসির সাফ কথা মাদক বিক্রেতা খেজুবাড়ীয়া গ্রামে থাকতে পারবে না।ঐতিয্যবাহী,শিক্ষায় সমৃদ্ধ গ্রামটিতে মাদক সরবরাহ করে অভিশপ্তে পরিণত করা নুরুজ্জামান শত শত গ্রামবাসির উপস্হিতিতিতে মাদক বিক্রির কথা স্বীকার করা সহ গ্রাম ত্যাগ করার সিন্ধান্ত মেনে সোমবার রাতেই সে গ্রামছাড়া হয়।বিশিষ্ঠ সমাজ সেবক ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন মাদক বিক্রেতা নুরুজ্জামন কে যে বা যারা আশ্রয় দিয়ে আসছিল তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া উচিৎ।
সংবাদ শিরোনাম:
খেজুরবাড়ীয়ার মাদক ব্যবসায়ী ঘরজামাই নুরুজ্জামান কে গ্রাম ছাড়া করলো গ্রামবাসি
-
রিপোর্টার - আপডেট সময়: ০২:২৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- ১৮২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ















