বাদশাহী বার্তা।।দেবহাটার নোয়াপাড়া ইউনিয়নের বেজোরাটি এলাকায় আজ ভোর চারটার দিকে অভিযান চালিয়ে ১৮৯ বোতল উইনকেরেক্স ও ৪ বোতল ফেন্সিডিলসহ আমিনুর রহমান নামে এক মাদক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী আমিনুর রহমান বেজোরাইট গ্রামের রুহুল গাজীর ছেলে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, “মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। উল্লেখ্য দেবহাটা সীমান্তের ইছামতি নদী পেরিয়ে পলিতিন ব্যাগে ভাসিয়ে,ছাটি রেনু বল সাজিয়ে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক নিয়ে আসছে র্যাব সদস্যরা শহরে অবস্হান করে ও দেবহাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করছে অন্যদিকে সীমান্ত নদী ইছামতি নদী দিয়ে দেবহাটার বিভিন্ন এলাকায় বিশেষ করে কোমরপুরের নীমতলা, হাওড়দাহ, ভাৎশালা, চরশ্রীপুর,বসন্তপুর,নাংলা সীমান্ত দিয়ে ফেনসিডিলের পাশাপাশি বিপুল পরিমান ভারতীয় চোরাই মোবাইল ফোন আসছে।
শিরোনাম:
দেবহাটার নোয়াপাড়ায় র্যাবের অভিযানে মাদক সহ ব্যবসায়ী আমিনুর গ্রেফতার
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:২০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- ১৫৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
















