সাফায়েত হোসেন বাচ্চু।।সাতক্ষীরার ঐতিয্যবাহী দেবহাটার পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটি আজ রবিবার শিক্ষক কর্মচারিদের সাথে মতবিনিময় করেছে।এর পূর্বে নব গঠিত অ্যাডহক কমিটির সভাপতি সহকারী অধ্যাপক আবুতালেব মোল্যা,প্রধান অতিথি পারুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম সানা,বিশেষ অতিথি পারুলিয়া ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক হাসান সরাফি,সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বাবু, ওয়ার্ড বিএনপি সভাপতি ও দেবহাটা প্রেসক্লাবের সহ সভাপতি সুমন বাবু ও অভিভাবক সদস্য হাফিজুর রহমান বিদ্যালয়ে পৌছালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সহ শিক্ষক কর্মচারিরা ফুলেল শুভেচ্ছা জানান।নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষক প্রতিনিধি আবু জাফর,সহকারী শিক্ষক আমেনা জেসমিন,ওমর ফারুল,আব্দুস সালাম, প্রভাতী, অফিস সহকারী মোশাররফ হেসেন প্রমূখ।মতবিনিময় সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক অজয় ঘোষ,মতবিনিময় সভায় প্রধান অতিথি রফিকুল ইসলাম সানা বলেন,আমাদের এই বিদ্যালয় ঐতিয্যবাহী, বিদ্যালয়ের শিক্ষার মান এগিয়ে নিতে আমাদের শিক্ষকদের কে অধিকতর দায়িক্তশীল হতে হবে।বিশেষ অতিথি হাসান সরাফি বলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাসভবন দখলমুক্ত করতে আইনি পদক্ষেপ গ্রহন করতে হবে।অ্যাডহক কমিটির সভাপতি সহকারী অধ্যাপক আবুতালেব মোল্ল্যা বিদ্যালয়ের সামগ্রীক উন্নয়নে, সকলকে নিয়ে, বিশেষ করে বিদ্যালয় কে আলোকিত করনের ক্ষেএে সর্বাত্নক প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।পরীক্ষা কমিটি,প্রশ্নপএ প্রনয়ন কমিটি, শ্রেণিকার্যক্রম তদারকি কমিটি, সহ বিভিন্ন উপ কমিটি গঠনের প্রয়োজনীয়তা বিষয়ে আলোকপাত করেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাসভবন বেদখল হওয়ায় বিস্নয় প্রকাশ করেন।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক নব গঠিত কমিটিকে স্বাগত জনিয়ে বলেন,এই কমিটির নেতৃত্বে সকল অভিভাবকের সহযোগিতায় আমাদের প্রিয় বিদ্যাপিঠ এগিয়ে যাবে বলে বিশ্বাস করি।
সংবাদ শিরোনাম:
পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে গঠিত কমিটির মতবিনিময় সভা
-
রিপোর্টার - আপডেট সময়: ০৫:১৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- ৬৭৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ













