জাতীয় শিক্ষা পদক ২০২৬ প্রতিযোগিতায় ‘দেশাত্মবোধক সংগীত’ ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান (দেশসেরা)অধিকার করেছে সাতক্ষীরার আলোকিত করে নিষ্ঠা মন্ডল নিধু। সাতক্ষীরা কে জাতীয় পর্যায়ে প্রশংসিত করার এই ক্ষুদে অথচ অন্যনয় উচ্চতার নিধু শ জেলার শ্যামনগর উপজেলার উত্তর ঝাপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষর্থী।আজ মঙ্গলবার বিকালে সাতক্ষীরার এই সোনার কন্যাকে বিশেষ ভাবে পুরষ্কৃত করলেন সাতক্ষীরার প্রাথমিক শিক্ষাকে উচ্চতায় নেওয়ার কারিগর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। সৃষ্টশীলতার আলোকবর্তিকা নিধুকে এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার সাফল্যের ধারাবাহিকতা অভ্যাহত রাখার সাম্মভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ে উপস্হিত শিক্ষক,অভিভাবক সহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,আমাদের সাতক্ষীরা কেবল শিক্ষায় নয় শিশু শিক্ষার্থীরা জেলার সীমানা পেরিয়ে জাতীয় পর্যায়ে সাতক্ষীরাকে আলোকিত করে চলেছে।তিনি এ সময় শহরের সিলভার জুবলীর শিক্ষার্থীদের জাতীয় শিক্ষা পদক অর্জনে একাধীক ইভেন্টে সাফল্যের বিষয় টি তুলে ধরেন।
শিরোনাম:
জাতীয় পর্যায়ে সাতক্ষীরার প্রাথমিকের সাফল্য,পুরষ্কৃত করলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
-
বাদশাহী বার্তা রিপোর্টার। - আপডেট সময়: ০৫:১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- ৪৪৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ













