বাদশাহী বার্তা রিপোর্টার।। দেশকে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল করার বিরুদ্ধে সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল বিকালে প্রতিরোধ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ব্যানার ফেস্টুন সহকারে একটি বিশাল প্রতিরোধ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য জ্বালাও পোড়াও করে নৈরাজ্য সৃষ্টিকারী আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জাতীয়তাবাদী দল বিএনপি সদা প্রস্তুত আছে। ফ্যাসিবাদ আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সবসময় মাঠে থাকবে। খুনী শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করার ঘোষণা দিয়েছে। তার আশা কখনো সফল হবে না। তাকে ভারত থেকে এনে ফাঁসিতে ঝুলানো হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুজ্জামান সজীব, সাতক্ষীরা পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক শেখ রাজিবুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুল ইসলাম হাবলু, সদস্য সচিব আবু সেলিম,, জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সুমন রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক হাজী আইয়ুব আলী, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল মঞ্জুরুল আলম বাপ্পি প্রমূখ। এ সময় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার 













