বাদশাহী বার্ত রিপোর্টস।।বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার উদ্যোগেগতকাল হাদিপুর আহছানিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।উক্ত শিক্ষা শিবিরে দেবহাটা উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও অগ্রসর কর্মীরা অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথী ছিলেন প্রাক্তন জেলা আমীর ও
সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন একটি আদর্শ সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় নৈতিকতা, সততা, জবাবদিহি ও দায়িত্বশীল নেতৃত্বের বিকল্প নেই। সংগঠনের কর্মীদের নিজেদের জীবনকে আদর্শের আলোকে গড়ে তোলার পাশাপাশি মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, কর্মীদের জ্ঞানার্জন ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের যোগ্যতা ও দক্ষতা বাড়াতে হবে। সমাজের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের সহযোগিতা করা এবং সামাজিক অনিয়ম ও অবক্ষয় দূর করতে ইতিবাচক ভূমিকা রাখা প্রত্যেক দায়িত্বশীল কর্মীর নৈতিক দায়িত্ব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, এছাড়া উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল ওয়াহেদ, সেখ ইসরায়েল আশেক মাগফুর, মাওলানা আনোয়ারুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও অগ্রসর কর্মীরা।
শিরোনাম:
দেবহাটার হাদিপুরে জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষা শিবিরের আয়োজন
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- ৩২৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
















