বাদশাহী বার্তা রিপোর্ট।। দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা আজ সোমবার সকাল ১১ টায় নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)চৌধুরী আল মাহমুদ,বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, বিএনপি সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, স্বাস্থ্য পরিবার কর্মকর্তা সাইফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)কে এম রেজাউল করিম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুর রহমান, সিনিয়র মৎস কর্মকর্তা প্রদীপ কুমার দাম,সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, প্রেসক্লাব সাধারন সম্পাদক, দৃষ্টিপাত প্রতিনিধি ও বাদশাহী বার্তা সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল,ছাএদলের প্রাক্তন সভাপতি শহিদুল ইসলাম, মিডিয়া কর্মি মেহেদী হাসান কাজল, কবির হোসেন, দেবহাটা টাউন শ্রীপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার খোরশেদ ,দেবহাটা বিবিএমপি ইন্সটিটিউটের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বীরমুক্তি যোদ্ধা আব্দুল ওহাব,পল্লী বিদ্যুৎ এজিএম মাছুম বিল্লাহ, পারুলিয়া প্যানেল চেয়ারম্যান ফারহাদ হোসেন হিরা, নোয়াপাড়া প্যানেল চেয়ারম্যান মোনায়েম হোসেন, আবু তালেব,কুলিয়া প্যানেল চেয়ারম্যান প্রভাষ চন্দ, ছাত্রদল আহবায়ক ফারহাদ হোসেন, সভায় মাদক,ইফটিজিং, চোরাচালান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
শিরোনাম:
রিপোর্টার 















