লিটন ঘোষ বাপী।।দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক মতবিনিময় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে সভায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের স্কিম ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিভাগের সহকারী মহাব্যবস্থাপক উপ-সচিব আলমগীর হোসেন। বক্তব্য রাখেন দেবহাটা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, দেবহাটা তানা ওসি এইচ এম শাহীন,দেবহাটা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, থানার (ওসি) তদন্ত রেজাউল করিম, চেয়ারম্যান ও সাবেক বিএনপি সাধারন সম্পাদক গোলাম ফারুক বাবু, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন এবং দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল
উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান ফরহাদ প্রমূখ।মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপ-সচিব আলমগীর হোসেন সর্বজনীন পেনশন স্কীমের বাস্তব ভিত্তিক ও অর্থনৈতিক স্বালম্বিতার নানামুখি বিষয়ে নাতিদীর্ঘ বক্তব্য রাখেন এবং গুরুত্ব তুলে ধরেন।
শিরোনাম:
দেবহাটায় সর্বজনীন পেনশন স্কীম বিষয়ে মতবিনিময়
-
রিপোর্টার - আপডেট সময়: ০৫:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- ৩৫৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
















