আজ মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
কুলিয়া কদমখালী পোল্ট্রিকাণ্ডে গ্রেফতার এক দেবহাটায় অবৈধ বালু উত্তলোন : ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা,ড্রেজার মেশিন জব্দ জরুরী সাতক্ষীরা কলেজ শিক্ষকদের ভোটযুদ্ধে বিএনপি সমর্থিত প্যানেলের জয়ঃ সভাপতি খলিলুর রহমান,সম্পাদক নুর মোহাম্নদ পাড় দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক সাতক্ষীরায় ১৯০ জন প্রাথমিকের সহকারী শিক্ষকর যোগদান ,উচ্ছ্বাসে,আনন্দে অভিষিক্ত তারা জাতীয় পর্যায়ে সাতক্ষীরার প্রাথমিকের সাফল্য,পুরষ্কৃত করলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। দেবহাটায় ৪ দলীয় প্রীতি ফাইনালে উপজেলা প্রশাসনকে হারিয়ে চ্যাম্পিয়ন থানা দল দেবহাটায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত সমন্বয় সভা দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত। দেবহাটায় শিশুদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান

আমাদের টিম একটি মানবিক পরিবার’ পেল জেলা সমাজসেবা কার্যালয়ের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৩১:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৩৫৭ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুনঃপ্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক উন্নয়ন এবং সার্বিক মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকারিভাবে নিবন্ধিত হয়েছে সামাজিক ও মানবিক সংস্থা আমাদের টিম একটি মানবিক পরিবার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন জেলা সমাজসেবা কার্যালয়, সাতক্ষীরা কর্তৃক আনুষ্ঠানিকভাবে সংগঠনটিকে এই প্রাতিষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়।
​জেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক সনদ প্রদান অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সহ-সভাপতি মারুফ বিল্লাহ এবং সাধারণ সম্পাদক দীলিপ দাস-এর হাতে কাঙ্ক্ষিত নিবন্ধনের সনদপত্র হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) এস, এম, রফিকুল ইসলাম। উল্লেখ্য, সংগঠনটি ২০২২ সালের ১২ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে সাতক্ষীরা জেলাজুড়ে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
​প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভের পর এক প্রতিক্রিয়ায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মনিরুল ইসলাম জানান, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। এই সরকারি নিবন্ধন আমাদের দীর্ঘদিনের সামাজিক কাজের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন করল এবং সাধারণ মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল।
​তিনি আরও জানান, এই নিবন্ধনের মাধ্যমে সামনের দিনগুলোতে সুবিধাবঞ্চিত ও মেহনতী মানুষের জীবনমান উন্নয়নে সংগঠনের মানবসেবামূলক কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করা হবে। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

কুলিয়া কদমখালী পোল্ট্রিকাণ্ডে গ্রেফতার এক

আমাদের টিম একটি মানবিক পরিবার’ পেল জেলা সমাজসেবা কার্যালয়ের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি

আপডেট সময়: ০৫:৩১:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬