আজ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দেবহাটার কোমপুরে বৃক্ষ রোপন কর্মসূচিতে জেলা প্রশাসক কাউসার আজিজঃ নিজে রোপন করলেন বৃক্ষ কুলিয়ায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেসচেতনতামূলক সভা দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা  নিষিদ্ধ ঘোষিত দেবহাটা আ’ লীগ সভাপতি মুজিবর রহমান কারাগারে কুলিয়ায় ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ ঘোষিত পারুলিয়ার খেজুবাড়ীয়ায় দুঃসাহসিক চুরি দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে লোকে লোকারণ্যঃ উচ্ছ্বাসিত নেতা,কর্মি সমর্থকরা দেবহাটায় ‘দ্য এডিটরস’র ৮ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা প্রয়াত দৃষ্টিপাত সম্পাদক স্বরনে দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে নাগরিক শোক সভায় বক্তারা জি এম নূর ইসলাম ছিলেন সাংবাদিকতার রাখাল রাজা, তিনি ছিলেন সাতক্ষীরার সম্পদ,সৃষ্টিশীলতার কিংবদন্তী দেবহাটায় স্থায়ী ভোট কেন্দ্রের দাবিতে  মানবন্ধন ও প্রতিবাদ সভা

কুলিয়ায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেসচেতনতামূলক সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম মাষ্টার।। বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে  দেবহাটার কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত উক্ত সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অহিদুর হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা  জনাব মিলন শাহা।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। এটি মেয়েদের মানসিক ও শারীরিক বিকাশকে বাধাগ্রস্ত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রশাসন এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব এইচ এম শাহীন , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব নাসরীন জাহান এবং কুলিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষ সরকার প্রমূখ। সভায় বক্তারা বাল্যবিবাহের কুফল ও আইনি পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কিংবা ১০৯ নম্বরে যোগাযোগের পরামর্শ দেন।উক্ত সচেতনতামূলক সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, বিপুলসংখ্যক অভিভাবক এবং কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বাল্যবিবাহ প্রতিরোধে নিজেরা সচেতন থাকার পাশাপাশি সমাজকে সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেবহাটার কোমপুরে বৃক্ষ রোপন কর্মসূচিতে জেলা প্রশাসক কাউসার আজিজঃ নিজে রোপন করলেন বৃক্ষ

কুলিয়ায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেসচেতনতামূলক সভা

আপডেট সময়: ০৪:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬