বাদশাহী বার্তা রিপোর্ট।।। “কৃষকের ছেলে হলেন সহকারী জজ” শেখ আসিফ হোসেন ১৮ তম বিজেএস পরীক্ষায় সহকারী জজ হিসাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তার পিতা : শেখ জিল্লুর রহমান একজন কৃষক ও মাতা : ফরিদা খাতুন একনজ গৃহিণী । সে সাতক্ষীরা জেলা, তালা উপজেলার, পাটােকলঘাটা থানার প্রত্যন্ত গ্রাম বড় কাশিপুরের সন্তান, তিনি অত্র গ্রামের কাশিপুর বহুমুখি উচ্চ বিদ্যালয় হতে এস,এস,সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন, পরবর্তীতে পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ মহাবিদল্যালয় হতে এইচ,এস,সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ হতে সফলতার সাথে এল,এল,বি ও এল,এল,এম সম্পন্ন করেন। শেখ আসিফ হোসেনের বড় ভাই মোঃ আরিফ হোসেন আয়কর বিভাগে কর্মরত আছেন এবং তার ছোট ভাই আশরাফ আরেফিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স ৪র্থ বর্ষে অধ্যয়নরত আছেন। তার সফলতায় পিতা-মাতা, ভাই-বোন, সকল শিক্ষক মন্ডলী, বন্ধ-বান্ধব ও গ্রামবাসি অত্যান্ত খুশি ও আনন্দিত। শেখ আসিফ হোসেন তার সফলতার জন্য মহান রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং তার পিতা-মাতা, ভাই-বোন, সকল শিক্ষক মন্ডলী, বন্ধ-বান্ধব ও গ্রামবাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের নিকট দোয়া কামনা করেন।
শিরোনাম:
সাতক্ষীরার কৃষকের ছেলে হলেন সহকারী জজ।
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:৫১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- ৫৩০ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
















