বাদশাহী বার্তা রিপোর্ট।।দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসায় দুই কর্মচারী নিয়োগ পরীক্ষার আগেই নিয়োগ পাওয়া দুই কর্মচারীর পক্ষ হতে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ নিশ্চিত করা অভিযোগ উঠেছে। আর নিয়োগ পরীক্ষার আগেই অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগের তীর এবং হাওয়া এমন ভাবে বইছে যা দেবহাটার সীমানা পেরিয়ে সাতক্ষীরার সর্বএ বইছে। একাধীক অভিযোগকারী বাদশাহী বার্তা কে জানিয়েছে, নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই নির্দিষ্ট দুই প্রার্থীকে চূড়ান্ত করে রাখা হয়। শনিবারের মৌখিক পরীক্ষা এবং নিয়োগ বোর্ডের কার্যক্রম কেবল ছিল আনুষ্ঠানিকতা। , আমিরুল ইসলাম ও শামীমা কে নিয়োগ দেওয়া হয়েছে যার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ইয়াকুব আলী ও সহযোগীদের দিকেই অভিযোগের তীর। নিয়োগ পরীক্ষার ফলাফল সিট অতিদ্রুততার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এবং একই সাথে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে এবং উপস্হিত ব্যক্তিবর্গের নাম জানিয়ে প্রেস বিঙ্গপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করাই প্রমান করে স্বচ্চতা আর অস্বচ্ছতার ডামাডোল এমটি বলছেন এলাকাবাসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদ্রাসা অধ্যক্ষের বরাত দিয়ে নিয়োগ পরীক্ষায় কোন ধরনের অনিয়ম হইনি এমন টি জানাতে কয়েক টি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের নাম বলা হয়েছে এমন কি (রাজনৈতিক) সখিপুর বিএনপি নেতৃতৃবের ছবি ও ব্যবহার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, উল্লেখিত ব্যক্তিবর্গ কি নিয়োগ বোর্ডের সদস্য নাকি এই অস্বচ্ছতায় পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার সাথে কি একাত্বতা ঘোষনাকারী?সর্বাপেক্ষা অনাকাঙ্খিত বিষয় মিডিয়া সম্পৃক্ত প্রতিষ্ঠানের ও স খিপুর বিএনপি নেতৃত্বের উপস্হিতির কথা বলা হয়েছে,সঙ্গত কারনে প্রশ্ন থেকেই যায় মিডিয়া ও ক্ষমতাসীন দলের ইউনিয়ন নেতৃত্ব কি নিয়োগ বোর্ডের সদস্য? তার কি পরীক্ষার্থীকে পরীক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার আইনগত ও নিয়োগ বিধি অনুযায়ী ব্যক্তিত্ব? যদি তা না হয় তাহলে তদের কে জনসাধারনের সামনে অস্বচ্ছ নিয়োগ কে স্বচ্ছতা করার অনৈতিক চেষ্টা করলেন? এ বিষয়ে তাদের মন্তব্য বা অভিমত পাওয়া যাইনি। সখিপুর ফাজিল মাদ্রাসাটি বিগত সরকারের সময়ে নানাভাবে নিগৃহীত প্রতিষ্টানটির শিক্ষকরাও ছিল আওয়ামী দুঃশাসনের শিকার,জেল জুলুমের সাথী। দেবহাটার ধর্মীয় সেই সাথে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম, সুখ্যাতি নিয়োগ কাণ্ডে কুলষিত হওয়াটা কেবল বেমানান তা নয় আদর্শ,নীতি আর সরকারি বিধি বিধান ও প্রথা বিরোধী।সখিপুর এলাকারএকাধীক অভিভাবক ও স্হানীয় বিএনপি নেতা কর্মিরা বলেন মাদ্রাসাটি পরিচালনায় বিশেষ মহলের অংশ গ্রহন অগ্রগণ্য, ইতোপূর্বেকার কমিটি গঠন সহ প্রতিষ্ঠানটির বিষয়ে অধ্যক্ষ ও তার রাজনৈতিক দর্শন শেষ কথা।
শিরোনাম:
সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ কাণ্ড, অস্বচ্ছার আবরন,সর্বএ আলোচনা
-
রিপোর্টার - আপডেট সময়: ১২:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- ২০৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ









