বাদশাহী বার্তা রিপোর্ট ।।দেবহাটার আলোচিত শামীম হত্যাকাণ্ডের প্রধান আসমী ফজলুল হক আমিনীকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল রাতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে আত্মীয়ের বাসায় আত্নগোপনে থাকা অবস্থায় যৌথ বাহিনী অভিযানে তাকে গ্রেফতার করা হয়। নির্মম, নিষ্ঠুর হত্যাকাণ্ডের আসামী ফজলুল হক আমিনীকে গ্রেফতারের বিষয় টি নিশ্চিত করেছে দেবহাটা থানার ওসি এইচ, এম শাহীন।উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের সর্বচ্চ ডিগ্রীধারী শান্তার মৃত শামছুর রহমান সানার পুএ ও স্হানীয় বিএনপি নেতা মামলার বাদী আব্দুল জলিলের ভাই ওয়াহিদুজ্জামান শামীম মানসিক ভারসাম্যহীন চিকিৎসারত ছিল, মাঝে মধ্যে সে অস্বাভাবিক আচরন করতো। গত মঙ্গলবার পারিবারীক কলহের সময়ে বাড়ীর পাশ হতে তার কথকপতন রেকর্ড করে এবং মানসিক অসুস্হ শামীমের কথবার্তায় ধর্ম অবমাননার অভিযোগে বসতবাড়ীতে হামলা,দফায় দফায় মারধোর এমন কি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তাকে মধ্যযুগীয় কায়দায় নিষ্ঠুর ভাবে বেধড়ক মারধোর করে হত্যা করা হয়।দেশ বিদেশে মূহুর্তের মধ্যে পিটুনির দ্যশ্য এবং তাকে হত্যার আহবান ও নির্মম ভাবে পিটুনি,লাধি মারার দৃশ্য দেখে হতবিহ্বল ও আতঙ্ক প্রকাশ করেন সাধারন মানুষ।হত্যার পূর্বে শান্তায় অবস্হিত তার বসতবাড়ী সানা বাড়ীতে হামলা, ভাংচুর করে, তাকে প্রথম দফায় মারধোর করা হয়।ইতোমধ্যে পুলিশ মোক্তার খা ও আসাদুল নামের দুই আসামীকে কে গ্রেফতার করেছে এবং হত্যা ও বসতবাড়ীতে হামলা কারী অপরাপর আসামীদের গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে।সানা বাড়ীর লোকজনের একটাই আকুতি আমাদের বসতবাড়ীতে হামলা ও হত্যা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
শিরোনাম:
শামীম হত্যার প্রধান আসামী ফজলুল হক আমিনী গ্রেফতার
-
রিপোর্টার - আপডেট সময়: ০৬:০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- ১১৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ


















