শহিদুল মাষ্টার।।মাদক কে না বলি,মাদক মুক্ত বহেরা গড়ি,মাদক বিক্রেতারা দেশ ও জাতীর শত্রু, এমন শ্লোগানে শ্লোগানে বিশাল মাদক বিরোধী মিছিল ও সমাবেশ করেছে দেবহাটার কুলিয়া ইউনিয়নের বহেরা ও পুষ্পকাঠির বিপুল সংখ্যক জনসাধারন।আজ বিকালে মাদক বিরোধী মিছিল টিতে সর্বস্তরের জনগন অংশ গ্রহনে পুষ্পকাঠি হতে শুরু হয়ে বহেরায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ বক্তব্য রাখেন ও উপস্হিত ছিলেন বিএনপি নেতা গোলাম রসুল, রুহুল আমীন, আজিজুর রহমান,যুবদল নেতা মনিরুল ইসলাম মনি, হোসেন আলী,জামায়াত নেতা মনিরুল ইসলাম,হাফিজুর রহমান,ওবায়দুল্লাহ আজমী প্রমূখ।বক্তারা বলেন সাম্প্রতিক সময়ে কুলিয়া ইউনিয়নে কুলিয় ব্রীজ ও বাজার এলাকা,বহেরা, পুষ্পকাঠি সহ বিভিন্ন এলাকাতে মাদকের সর্বনাশা উপস্হিতি লক্ষ করা যাচ্ছে।আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক হস্তক্ষেপ ই মাদক কে রোধ করতে পারে।
সংবাদ শিরোনাম:
পুষ্পকাটি ও বহেরায় মাদক বিরোধী সমাবেশ
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:৫৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- ১২৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ

















