তালা অফিস । সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন গতকাল তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করেছেন।গতকাল বিনা নোটিশে তিনি বিদ্যালয় উপস্হিত হন এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সহ সামগ্রীক বিষয়ে অবহিত হন।পাঠদান শেষে তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, বিদ্যালয়ে নানাবিধ সমস্যা থাকা সত্ত্বেও শিক্ষকগণ আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন। ছাত্র-ছাত্রীদের পাঠের অগ্রগতিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার গুণগত মান উন্নয়নে তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন পরামর্শ দেন। এ সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুক সঙ্গে ছিলেন।
সংবাদ শিরোনাম:
তালা সঃ প্রঃ বিদ্যালয়ে পাঠদান করালেন জেলা শিক্ষা অফিসার
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- ৬১৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ

















