সাফায়েত হোসেন বাচ্চু।।বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে গতকাল বিকালে উপজেলার পারুলিয়া বাসস্ট্রাণ্ড সহ পুরো বাজার হয়ে ওঠে লোকে লোকারণ্য।দেবহাটা উপজেলা বিএনপি আয়োজিত উক্ত প্রতিষ্ঠা বার্ষিকির আয়োজনে কয়েক হাজার নেতা,কর্মি ও সমর্থকের অংশ গ্রহনে স্বরনকালের বৃহত্তম শোভাযাএা ও র্যালি পারুলিয়া ও সখিপুর বাজার প্রদক্ষিন করে।র্যালিতে অংশ নেওয়া কর্মিরা রং বেরংএর সাজে সেজে প্রতিষ্ঠা বার্ষিকীর উচ্ছ্বাস প্রকাশ করে।নেতা কর্মিরা জীবন্ত ধান গাছ,প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নানামুখি উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিকৃতি বহন করে এবং সুবিশাল দলীয় ও জাতীয় পতাকা আচ্ছাদিত ছিল র্যালির বৃহৎ অংশ।শোভা যাএার বিভিন্ন অংশে দলীয় সঙ্গীত সহ শহীদ জিয়া,গনতন্ত্রের মাতা খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ সেবা ও উন্নয়ন নিয়ে নিয়ে গগন বিদারী শ্লোগানে শ্লোগানে মুখরিত হচ্ছিল পারুলিয়া ও সখিপুরের পথ প্রান্তর।সুসজ্জিত ব্যাণ্ড দল ও বিপুল সংখ্যক মহিলা কর্মির উপস্হিতি ছিল বিশেষ ভাবে লক্ষনীয়। সড়কের দুই পাশের লোকজন প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল কে হাত নেড়ে স্বাগত ও অভিবাদন জানাচ্ছিলো।দেবহাটা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে উপজেলার ৫ টি ইউনিয়ন ও ৪৫ টি ওয়ার্ড হতে হেটে,মিছিল নিয়ে এবং ভ্যান, মহেন্দ্র, বাইসাইকেল সহ বিভিন্ন ভাবে সমাবেশস্হল পারুলিয়া বাসষ্টান্ডে উপস্হিত হতে থাকে। বিকাল ৪ টার মধ্যেই পারুলিয়া বাজার লোকে লোকারণ্য হয়ে ওঠে।এ সময় অনেকের বলতে দেখা যায় দেবহাটায় এত লোক বাস করে।শত শত মোটর সাইকেল উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন সহ অন্যন্য ইউনিয়ন হতে যেগ দিতে দেখা যায়।বিকাল ৫ টায় স্বরন কালের সর্ববৃহৎ প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ শুরু হয়।প্রতিষ্টা বার্ষিকীর আয়োজনের প্রধান অতিথি হিসেবে বক্তআ্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ,বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, প্রধান বক্তা ছিলেন যুগ্ন আহবায়ক ও ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ, দেবহাটা বিএনপির প্রাক্তন সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে ও স্বাগত বক্তা ছিলেন সাবেক সাধারন সম্পাদক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। সাবেক সাংগঠনিক সম্পাপাদক মোখলেছুর রহমান মুকুল,রুলিয় ও সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদকদ্বয় হাসান সরাফি ও আবুল হোসেন বকুলের পরিচালনায় বিশাল সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্হিত ছিলেন,বিএনপি নেতা এ্যাডঃ জাহাঙ্গীর কবির বাবু,রফিকুল ইসলাম সানা,রেজাউল করিম,আবুতালেব মোল্ল্যা,এবাদুল ইসলাম,,চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, এ কে এম হাবিবুর রহমান মাসুম, রাজিব হোসেন রাজু,আলহাজ্ব জাকির হোসেন মেম্বর,আহসান উল্লা ঢালী,,রফিকুল ইসলাম মন্টু,আব্দুর রাজ্জাক মেম্বর,দেলোয়ার হোসেন বাবলু,গোলাম রসুল খোকন, সুমন বাবু,মোহাম্নদ আলী,বুলবুল আহমদ,সবুর খান,তুহিন হোসেন,রুহুল আমীন,শরিফুল ইসলাম বাবু,ডাক্তার মিজানুর রহমান,আব্দুল্লাহ আল মামুন, মহিলা দলের আরিফা খাতুন,বিউটি পারভীন,যুবদলের কামরুজ্জামান কামরুল,মেহেদী হাসান সবুজ,সাফায়েত হোসেন বাচ্চুু, সহকারী অধ্যাপক ইয়াসিন আলী,শহিদুল ইসলাম বাবু,হিরন কুমার মণ্ডল, রফিকুল ইসলাম,,ছাএদলের ফিরোজ হোসেন,রন্টি ইসলাম,হযরত আলী প্রমূখ।
সংবাদ শিরোনাম:
দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে লোকে লোকারণ্যঃ উচ্ছ্বাসিত নেতা,কর্মি সমর্থকরা
-
রিপোর্টার - আপডেট সময়: ০৫:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- ৩৮১ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ









