আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সিলেট বরিশালের বাজারে ব্যাপক চাহিদা ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির পারুলিয়া বাজারে সচেতনতা মূলক সভা বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন, সদস্যদের আলো ছড়ানো উপস্হিতি দেবহাটা সীমান্তের ইছামতীতে বিজয়া দশমীতে উপচে পড়া ভিড়,দুই পারের জনমানুষের আবেগ অনুভূতির সম্নিলন,প্রতিমা বিসর্জন হয়েছে স্ব স্ব সীমানায়,সীমান্ত নিরাপত্তা ছিল নিছিদ্র দেবহাটায় চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মুকুলের মোটরসাইকেল শোডাউন এর মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু দেবহাটার পারুলিয়ার সন্তান কামরুজ্জামান রিপন হলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মহা অষ্টমীতেক কুমারী রূপে দেবী দুর্গার বন্দনা : আজ মহানবমী,মণ্ডবে মণ্ডবে ঁবাজবে বিদায়ের সুর দেবহাটার বিএনপি নেতৃবৃন্দ কে নিয়ে পুজা মন্ডব পরিদর্শন করলেন জেলা বিএনপির আহবায়ক শামীম হত্যার দায় স্বীকার করলো প্রধান আসামী আমিনী কক্সবাজার রিসোর্ট ট্যাজেডি,হারিয়ে গেলো সাতক্ষীরা কন্যা, স্বামী সহ দুই শিশু সন্তান

দেবহাটায় চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মুকুলের মোটরসাইকেল শোডাউন এর মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

​ বাদশাহী বার্তা রিপোর্ট || দেবহাটায় সখিপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকা জুড়ে বইছে নির্বাচনি হাওয়া। নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের দোয়া,  ও সমর্থন প্রত্যাশা করছেন রাজপথের আন্দোলন-সংগ্রামের বারবার কারা নির্যাতিত নেতা, বিশিষ্ট সমাজসেবক মোখলেছুর রহমান মুকুল, ​চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে এবং সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় করতে ২০অক্টোবর রোজ মঙ্গলবার বিকালে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। মোটরসাইকেল শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন ওয়াডের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সর্বস্তরের মানুষ তাকে করতালি ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানান।​ মোখলেছুর রহমান মুকুল দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক  হিসেবে দীর্ঘদিন অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। দল ও জনগণের বিপদে-আপদে সবসময় পাশে থাকায় তিনি এলাকায় একজন নিবেদিতপ্রাণ ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত।​শোডাউন শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় মোখলেছুর রহমান মুকুল বলেন, “আমি কোনো ব্যক্তিগত স্বার্থে রাজনীতি বা সমাজসেবা করি না। দীর্ঘ পথচলায় জনগণের ভালো-মন্দে পাশে থেকেছি, রাজপথে লড়াই করতে গিয়ে বারবার কারাবরণ করেছি। সখিপুর ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আমি আগামী ইউপি নির্বাচনে আপনাদের মহামূল্যবান দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন প্রত্যাশা করছি।”​শোডাউনে ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশার হাজারো সাধারণ মানুষ বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সিলেট বরিশালের বাজারে ব্যাপক চাহিদা

দেবহাটায় চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মুকুলের মোটরসাইকেল শোডাউন এর মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু

আপডেট সময়: ০২:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬