সাফায়েত হোসেন বাচ্চু।।
পারুলিয়ার দীর্ঘদিনের ঐতিয্য আর সম্নান রক্ষার ধারাবাহিকতায় পারুলিয়া ইউনিয়ন তিন লক্ষাধিক টাকার পারুলিয়া ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টর আলোকিত আয়োজন করতে যাচ্ছে।সাড়া জাগানো এই আনন্দ আয়োজনে ইউনিয়ন বাসিকে সম্পৃক্ত ও সফল করনে গতকাল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান ও দেবহাটা বিএনপির প্রাক্তন সাধারন সম্পাদক গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে বিকালে পরামর্শ ও প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়। বাদশাহী বার্তা প্রতিনিধি ও বিএনপি নেতা সাফায়েত হোসেন বাচ্চুর পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল কালাম, পারুলিয়া যুবক সমিতির সাধারন সম্পাদক খান অহেদুজ্জামান সাজন, সাবেক ফুটবলার দীন মোহাম্মদ, পিয়ার আলি, আলহাজ্ব আকবার আলি ইলিয়াস হোসেন ইদ্রিস, সাবেক মেম্বার সালাহউদ্দিন সরাফি, রজব আলী মোল্লা, প্রাক্তন প্রধান শিক্ষক মোকলেছুর রহমান মুকুল, আবিরুজ্জামান,দন্ত চিকিৎসক রবিউল ইসলাম বাবু, সিনিয়র সাংবাদিক রাজু আহমেদ, সুমন পারভেজ বাবু, লিটন ঘোষ বাপি, ফরহাদ হোসেন সবুজ, সফিকুল ইসলাম, ইউপি মেম্বার অসিম কুমার ঘোষ, রবিউল ইসলাম, গোলাম ফারুক, ফরহাদ হোসেন হীরা, নবাব আলীসহ প্রমূখ। আগামী ১১ ডিসেম্বর বিকাল ৩টায় শুভ উদ্বোধনী খেলায় শ্যামনগর ফুটবল একাডেমি ও সানরাইজ সুন্দরবন পূর্বপাড়া ফুটবল একাদশ অংশগ্রহণ করবেন। প্রস্তুুতি ও পরামর্শ সভায় পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে আগত ক্রীড়া মোদীরা পারুলিয়ার ঐতিয্যের অংশ ফুটবল টুর্নামেন্টের আলোকিত আয়োজন করায় চেয়ারম্যান গোলাম ফারুক বাবু সহ সহযোগিতা কারীদের ধন্যবাদ জানান।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
পারুলিয়া ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টঃ প্রস্তুুতি সভা
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- ২৯২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ












