বাদশাহী বার্তা।।দেবহাটার রহীমপুরে বে আইনি বাবে অবৈধ পন্থায় এয়ারগান ব্যবহারে পাখি শিকার করার প্রাক্কালে মর্জিনা খাতুন নামের এক বৃদ্ধার শরীরে গুলি বিদ্ধের ঘটনা ঘটেছে। অভিযোগ সাএে ও আহত বৃদ্ধারপুএ মনিরুল ইসলাম জানান,গত বৃহস্পৃতিবার সখিপুরের আশিক রহমান (২২) সহ অপর দুই জন মোটর সাইকেলযোগে রহীমপুর গ্রামে এসে এয়ারগান দিয়ে পাখি শিকার করতে থাকে। তারপর এয়ারগান দিয়ে পাখি লক্ষ্য করে ছুড়তে থাকে একের পর এক গুলি। সেসময় আশিকের ছোড়া গুলি পাখির গায়ে না লেগে বসতবাড়ির উঠানে থাকা মনিরুল ইসলামের মা মর্জিনা বেগমের পেটের বাঁ পাশে বিদ্ধ হয়। ঘটনা জানাজানি হওয়ায় ও বৃদ্ধা সহ পরিবারের সদস্যরা চিৎকার করলে তারা স্হান ত্যাগ করে। পরে আহত বৃদ্ধাকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও রাতে তার ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে আসিকসহ তিনজনের বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
দেবহাটায় বে আইনি পাখি শিকার প্রাক্কালে গুলি লাগলো বৃদ্ধার শরীরে
-
রিপোর্টার - আপডেট সময়: ০৩:৪২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- ৩৪১ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ












