লিটন ঘোষ বাপী।।দেবহাটার নোয়াপাড়া ইউনিয়নের গাজিরহাট শিমুলিয়া প্রাথমিক স্কুল মাঠে আজ বিকালে ইউনিয়ন বাসি আয়োজিত বিশাল জনসভায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ ধানের শীষে ভোট প্রার্থানা করেছেন।এ সময় তিনি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।ধানের শীষের প্রার্থীআলহাজ্ব আব্দুর রউফ বলেন, আমি আপনাদের সন্তান আপনাদের ভোটের আমি নায্য দাবিদার।ধানের শীষ শহীদ জিয়াউর রহমান,বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিক,এই প্রতিক উন্নয়নের মার্কা,শান্তী আর সমৃদ্ধির প্রতিক।নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রাজিব হোসেন রাজুর পরিচালনায় অন্যান্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,প্রাক্তন জেলা সাধারন সম্পাদক কামরুল ইসলাম ফারুক,দেবহাটা প্রাক্তন আহবায়ক শেখ সিরাজুল ইসলাম,দেবহাটা প্রাক্তন সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, আলিপুর বিএনপি সাধারন সম্পাদক হাদিউজ্জামান বাদশা,কৃষকদলের কেন্দ্রীয় নেতা এ্যাডঃ মাহমুদুল হাসান শাহীন,হাফিজুর রহমান কালু,প্রাক্তন চেয়ারম্যান রেজাউল করিম,প্রাক্তন সাধারন সম্পাদক প্রভাষক কামাল হোসেন,সাংগঠনিক সম্পাদক হাবিল সরদার,আব্দুর রহমান,মাজেদ মুন্সি,আহসান উল্ল্যা,খলিল হাসান,স্বেচ্ছাসেবক দলের শহিদুল ইসলাম বাবু,ছাএদলের ফরহাদ হোসেন,ফিরেজ হোসেন প্রমূখ।জনসভায় ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে বিপুল সংখ্যক নারী পুরুষের উপস্হিতি ঘটে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
নোয়াপাড়ার গাজির হাটে ধানের শীষের জনসভা অনুষ্ঠিত
-
রিপোর্টার - আপডেট সময়: ০৩:৪৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- ১৬১ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























