বাদশাহী বার্তা রিপোর্ট।। প্রাথমিক শিক্ষা অফিস, সাতক্ষীরার আয়োজনে পিটিআই সুপার, সহকারী সুপার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও ইউআরসি ইন্সট্রাক্টরগণের “Refresher Training on procurement including e-GP” বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার অগ্রগতি রিসোর্টে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রকিউরমেন্ট) মোঃ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক ফরিদ আহমেদ, সহকারী পরিচালক মোঃ শফিকুর রহমানসহ অধিদপ্তরের কর্মকর্তা ও রিসোর্স পারসন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, বাংলাদেশে সরকারি ক্রয় প্রক্রিয়া আধুনিকায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ই-জিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রাথমিক শিক্ষা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই প্রশিক্ষণ তাদের দক্ষতা বৃদ্ধিসহ সক্ষমতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে।তিনি আর ও বলেন, এই প্রশিক্ষন পেশাগত মানউন্নয়নের পাশাপাশি সুশাসনের ক্ষেএকে ও এগিয়ে নেবে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ
-
রিপোর্টার - আপডেট সময়: ১০:১৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- ২৮৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ

















