দেবহাটা অফিস।।দেবহাটা থানায় ৭ ফরিদপুর ও যশোরের দুই থানায় ২ মামলা সহ ৯ মামলার এজাহারভূক্ত ও তিন মামলার ওয়ারেন্টের আসামী পারুলিয়া নোড়ারচক এলাকার আবুল হোসেনের পুএ রিপন হোসেন ওরফে রিপন ৩২ কে গতকাল বেলা এগারটার দিকে র্যাব ৬ এর একটি চৌকস দল যশোরের নীলগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে।রাত ৮ টার দিকে দেবহাটা থনার এস আই দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন পুলিশের একটি দল তাকে যশোর থেকে দেবহাটা থানায় নিয়ে আসে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে জিঙ্গাসাবাদ চলছিল বলে জানা গেছে।বিগত আওয়ামীলীগ সরকারেরর শাসনামলে উপজেলার পারুলিয়ার খলিসাখালীর প্রায় চৌদ্দশত বিঘা বৈধ মালিকানা জমি( চিংড়ী ঘের) সশস্ত্র অবস্হায় অবৈধ ভাবে দখল সহ লুটপাট করে আলোচনায় আসে আসে রিপন।খলিসাখালির অনন্তঃ তিনশতাধীক বৈধ জমির মালিকদের অনেকটা জিম্নি করে।পরবর্তিতে অন্তবর্তিকালীন সরকারের সময়ে তিন শতাধীক জমির মালিক ও হাজারো এলাকাবাসি অবৈধ দখলদার,অস্ত্রবাজ ও ডাকাত চক্রকে প্রতিরোধ করে এবং জমির মালিক পক্ষরা তাদের জমিতে চিংড়ী চাষ শুরু করে ও লীজ প্রদান করে, যা অভ্যাহত আছে।উল্লেখ্য খলিসাখালিতে তিন শতাধীক জনি মালিকের পাশাপাশি মসজিদ,মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানের জমি খলিসাখালীতে, উক্ত জমির উপার্জনে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান গুলো পরিচালিত হয়।অস্ত্রবাজি,ডাকাতি,লুটপাট, মাদক সহ এগারটি মামলার আসামী রিপন কে দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনী খুজছিল। আওয়ামীলীগের আর্শীবাদপুষ্ট রিপন পারুলিয়ার নোড়ার চক,খলিসা খালী এবং চিংড়ীখালী সহ আশপাশের এলাকায় সশস্ত্র বাহিনী সৃষ্টি করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ও জনরোষে আত্নগোপনে থেকে খলিসাকালীর বৈধ জমির মামিক,লীজগ্রহীতা ঘেরব্যবসায়ী,বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ফেক আইডির মাধ্যমে সম্নানহানী,গুজব,মিথ্যাতথ্য,খলিসাখালির বৈধমালিকদের দখলদার বলে অপপ্রচার চালিয়ে আসছিল। রিপনের ডাকাতি ও লুটপাটের সহযোগী,অস্ত্র ও মাদক সরবরাহকারী চক্র, ডাকাতির শিকার জনসাধারন, জমিরমালিক পক্ষ, লীজগ্রহীতাদের ও বিএনপি নেতৃবৃন্দের সম্নানহানীর ক্ষেএে রিপনের একাধীক সহযোগী ও অপরাপর ফেক আইডীধারীদের চিহ্নিত করতে একাধীক গোয়েন্দ সংস্হা কাজ করছে বলে বিশ্বস্হ সূএ নিশ্চিত করেছে। দেবহাটা থানা ওসি মোহাম্নদ জাকির হোসেনপর কাছে জানতে চাইলে তিনি জানান দেবহাটা থানায় ৬ টি মামলা ও তিন মামলায় ওয়ারেন্ট একই সাথে ফরিদপুর মধুখালী থানায় তার নামে মামলা আছ যশোরে মামলার বিষয়ে খোজ নেওয়া হচ্ছে।আসামীর সহযোগীদের বিষয়ে তদন্ত হচ্ছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
দেবহাটা সহ বিভিন্ন থানার ৯ মামলার আসামী অস্ত্রবাজ রিপন গ্রেফতারঃজনমনে স্বস্তি
-
রিপোর্টার - আপডেট সময়: ০৩:৫৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- ১৬৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ












