সাফায়েত হোসেন বাচ্চু ও লিটন ঘোষ বাপী।।ঐ নতুনের কেতন ওড়ে, কাল বৈশাখী ঝড়,তোরা সব জয়ধ্বনী কর,,,,, হ্যঁা আজ দেবহাটায় পহেলা বৈশাখে( বর্ষ বরনে) ছিল পুরাতন কে রেখে নতুন কে বরন করার এক মনোমুগ্ধকর জমকালো আয়োজন। নতুনের জয় করার, বরন করার এক আলোক উজ্বল মূহুর্ত।শত বছরের এতিয্যের ছায়াঢাকা ঐতিহাসিক বনবিবি তলায় উপজেলা প্রশাসন দিনব্যাপী গ্রাম বাংলার চিরায়ত আর হারিয়ে যেতে না দেওয়া ঐতিয্যের নানামুখি সব অনুষ্ঠানের আয়োজন করে।এর পূর্বে সকাল ৮/৩০ মিনিটে সুসজ্জিত র্্যালী উপজেলা সদরের প্রধান ফটকগুলো প্রদক্ষীন শেষে বনবিবি তলায় মিলিত হয়।ঘোড়ার গাড়ী,কৃষক,কৃষানী,গ্রামবাংলার বাদ্য যন্ত্র,সহ বহুবিধ গ্রামীন জনপদের উপস্তিতি ছিল র্যালীতে।হাজারো বছরেরর ঐতিহ্য লাঠিখেলা,গনসঙ্গীত,তবলা কোনকিছুর ঘাটতি ছিল না।বিশেষ আকর্ষন ছিল পানতা, পেয়াজ,কাচা ঝাল, আর চিংড়ীর আপ্যায়ন, আলু, ডাউল ভার্তা ও ছিল খাদ্য তালিকায়।উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে অতিথিদের স্বাগত জানান ও আপ্যায়ন করেন। অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী,সাবেক সাধারন সম্পাদক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,বীরমুক্তিযোদ্দা আব্দুল ওহাব,কৃষি অফিসার শওকত ওসমান,শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী,সমবায় অফিসার মনোজিত কুমার মণ্ডল,সমাজ সেবা তরিকুল ইসলাম,প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, বাদশাহী বার্তা সম্পাদক ও প্রেসক্লাব সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্বল,রিপোটার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান,সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল,যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাবিব মন্টু,দেবহাটা সদর বিএনপি সভাপতি এবিএম হাবিবুল্লাহ মাসুম মেম্বর, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মন্টু,জাহাঙ্গীর আলম,আব্দুল্লহ আল মামুন প্রমূখ। আনন্দ আয়োজনে অন্যান্যদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন মিডিয়া কর্মি কাজল।দিনব্যাপি নানামুখি আয়োজনে বিপুল সংখ্যক জনমানুষের উপস্হিতি ঘটে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
দেবহাটায় পহেলা বৈশাখে মনোমুগ্ধকর আয়োজন
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:৫৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- ৯৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ











