লিটন ঘোষ বাপি: দেবহাটা উপজেলার পারুলিয়ায় প্রেরণার প্রকল্প অফিসে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন তৈরীর যন্ত্রপাতি ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুর ৩ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণার আয়োজনে এবং অর্থায়নকারী সংস্থা WHH এর সহযোগীতায় পারুলিয়াস্থ প্রেরণার প্রকল্প অফিস হলরুমে অনুষ্ঠিত প্রকল্পে অংশগ্রহণকারীদের মধ্যে ইনপুট সাপোর্ট হিসেবে স্যানেটারী ন্যাপকিন তৈরীর যন্ত্রপাতি ও উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রেরণার WWH প্রকল্পের ওমেন লেড বিজনেস ডেভেলপমেন্ট অফিসার এরশাদুল হকের সঞ্চালনায় উপস্থিত থেকে উপকরণ সামগ্রী বিতরণ করেন বেসরকারি সংস্থা আনন্দ এর এগ্রিকালচার এন্ড লাইভলিহুড অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম মনি, দেবহাটা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, প্রেরনার ফিল্ড অফিসার শিরিন শারমিন প্রমুখ।
প্রেরণা একটি নারী উন্নয়ন বেসরকারী সংস্থা। প্রেরণা ২০০৬ সাল থেকে উপকূলীয় এলাকার পিছিয়ে পড়া অবহেলিত ও অধিকার বঞ্চিত হতদরিদ্র নারীদের নিয়ে কাজ করে আসছে। তারই পরিপ্রেক্ষিত WHH এর আর্থিক সহযোগীতায় টেকসই জীবিকায়ন কমর্সূচি প্রকল্পের আওতায় প্রেরণা দেবহাটা উপজেলার কুলিয়া এবং পারুলিয়া ইউনিয়নের নির্বাচিত প্রকল্প অংশগ্রহণকারীদের মধ্যে ৭ম ব্যাচের ২০ জনের ১৫ দিন ব্যাপী কারিগরী প্রশিক্ষণের অংশগ্রহণ ও সফলতার সাথে সম্পন্ন করার প্রেক্ষিতে নারীদের স্যানিটারি ন্যাপকিন উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং পরিবেশবান্ধব স্যানিটারী ন্যাপকীন তৈরী ও বাজারজাত করনের মাধ্যমে নারী উদ্যেক্তা উন্নয়নের সহায়তায় বিনামূল্যে শর্তসাপেক্ষে মটরচালিত সেলাই মেশিন ও ন্যাপকীন তেরীর আধুনিক সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরন বিতরন হিসেবে সেলাই মেশিন, সেলাই মেশিন মটর, সিলিং মেশিন, চেয়ার ইত্যাদি প্রদান করেন।
সংবাদ শিরোনাম:
পারুলিয়ায় স্যানিটারী ন্যাপকিন তৈরীর আধুনিক যন্ত্রপাতি ও উপকরণ সামগ্রী বিতরণ
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:৪০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- ২২৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























