বাদশাহী বার্তা ডেস্ক।।সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাঝ সখিপুর এলাকায় গত বুধবার সকালে বিশেষ অভিযান চালিয়ে ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী কবির হোসেন কে গ্রেফতার করেছে র্যাব-৬
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল দেবহাটা উপজেলার মাঝ সখিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। মো. কবির হোসেন (৩৮)-কে ১,০৩৫ বোতল অবৈধ ফেন্সিডিলসহ আটক করা হয়।মাদক ব্যবসায়ী কবির হোসেন সখিপুরেরর নওশের আলীর পুএ।সাম্প্রতিক সময়ে দেবহাটার বিভিন্ন এলাকায় মাদকের যেমন ব্যাপক উপস্হিতি ঘটেছে অনুরুপভাবে মাদক সেবীর সংখ্যা আশাঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।স্হানীয় জন সাধারনের ভাষ্য এমন অভিযান অভ্যাহত থাকলে মাদকে উপস্হিতি হ্যাস পাবে।এ বিষয়ে দেবহাটা থানায় মামলা হয়েছে।
শিরোনাম:
দেবহাটায় মাদক ১০৩৫ বোতল পেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- ২৫৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
















