বাদশাহী বার্তা ডেস্ক।। সিন্ধান্তনুযায়ী আজ পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।বিদ্যালয়ের পক্ষ হতে বিভিন্ন প্রজাতীর ফলজ,বনজ ও ঔষধী বৃক্ষ রোপন করা হয়। উক্ত বৃক্ষ রোপন আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক আবুতালেব মোল্ল্যা।সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার মল্লিক।সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন সিনিয়র শিক্ষক মহব্বত হোসাইন ও কোমল চন্দ্র মন্ডল।একই দিনে প্রাথমিক শিক্ষা পদক পুরস্কার বিতরন অনুষ্ঠান বিদ্যালয়ের নিজস্ব প্রজেক্টরের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও এসএমসির সদস্যরা প্রত্যক্ষ করেন।
সংবাদ শিরোনাম:
পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন
-
রিপোর্টার - আপডেট সময়: ০৫:০০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- ৪৭৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ











