বাদশাহী বার্তা রিপোর্ট।।রাজধানী ঢাকার চীন মৈএী সম্নেলন কেন্দ্রে সদ্য শেষ হওয়া জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরন ও জেলা ভিত্তিক বিদ্যালয় প্রদর্শনীতে সাতক্ষীরা জেলা স্টল আলোর দ্রুতি ছড়িয়েছে আর সেই আলো ছড়ানো, সৃষ্টিশীল এবং আগামীর বাংলাদেশ বিনির্মানের আত্নপ্রত্যয়ের স্টলে উপস্হিত হন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরর প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্নেলন কেন্দ্রের স্টল পরিদর্শনরত প্রধানমন্ত্রী থামলেন তারপর সাতক্ষীরার স্টলের প্রদর্শনী দেখলেন, অতি ব্যস্ততম সময় পার করা প্রধ্যানমন্ত্রী মনোমুগ্ধ মননে , আগ্রহ সহকারে একে একে প্রত্যক্ষ করতে থাকেন, সবার আগে বাংলাদেশ শ্লোগান সম্বলিত সৌন্দর্যমন্ডিত স্টল , শিক্ষা সেই সাথে সমৃদ্ধির, বাংদেশের শিক্ষার তথা মানবতার উপাখ্যান সম্বলিত আমার গাছ আমার প্রান,পরিবেশ রক্ষা আর উন্নয়নের বহুবিধ মাধ্যম,ঘড়ির কাটার নীরব বিপ্লব,মহানুভবতার দেয়াল,ইংলিশ ক্লাব,মানবতা রক্ষা,স্বাস্হ্য সেবা,পড়ালেখাই সর্বেসর্বা,নীতিকথা, নৈতিকতা,ট্রাফিক সিগনাল,ভাল কাজ,একটি শিশু একটি গাছ,বৃক্ষ রোপন,কাবিং সম্প্রসারন,এফ এল এন কার্যক্রম। এর পূর্বে প্রধানমন্ত্রী সাতক্ষীরা স্টলে উপস্হিত হল স্টলে উপস্হিত জেলা শিক্ষা অফিসার,সহকারী জেলা শিক্ষা অফিসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।প্রধানমন্ত্রীর পরিদর্শন মূহুর্তে উপস্হিত দর্শনার্থীরা জানান সাতক্ষীরা প্রদর্শনী পরিদর্শনে প্রধানমন্ত্রী কেবল মুগ্ধ হয়েছেন তা নয়, তিনি আভিভূত। এ সময় কোমলমতি শিক্ষার্থী সহ স্টলে উপস্হিত সংশ্লিষ্টদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। ,চীন মৈএী সম্নেলন কেন্দ্র সেদিন ১৫ জুলাই একখণ্ড সাতক্ষীরার অবয়ব ঘটে।উপস্হিত দর্শনার্থীরা আলো ছড়ানো সাতক্ষীরার স্টলে ভিড় করতে থাকে। আয়োজকরা ও সাতক্ষীরার বিদ্যালয় প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেন।সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন জানান, সাতক্ষীরা জেলার পক্ষ থেকে আমরা বিদ্যালয় প্রদর্শনী সর্বত্তম করার চেষ্টা করেছি।আর এজন্য আমাদে শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থী ও দায়িক্ত প্রাপ্ত অফিসাররা নিরলস পরিশ্রম করেছেন।।সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাপ্ফর উদ্দীন বলেন আমাদে প্রদর্শনী দৃষ্টিনন্দন ও শিক্ষানীয় ছিল।টেলিভিশন ও সোস্যাল মিডিয়ার কল্যানে দেশবাসির পাশাপাশি জেলার ২২ লক্ষ জনসাধারন সাতক্ষীরার আলোক উজ্বল,এগিয়ে চলা বিদ্যালয় প্রদর্শনী প্রত্যক্ষ করেছে।
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ঃ প্রশংসিত হলো আলো ছড়ানো সাতক্ষীরা স্টলঃপরিদর্শনে মুগ্ধ প্রধানমন্ত্রী
-
রিপোর্টার - আপডেট সময়: ০৩:২৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- ২০১ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ











