আজ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত দেবহাটার কোমপুরে বৃক্ষ রোপন কর্মসূচিতে জেলা প্রশাসক কাউসার আজিজঃ নিজে রোপন করলেন বৃক্ষ কুলিয়ায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেসচেতনতামূলক সভা দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা  নিষিদ্ধ ঘোষিত দেবহাটা আ’ লীগ সভাপতি মুজিবর রহমান কারাগারে কুলিয়ায় ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ ঘোষিত পারুলিয়ার খেজুবাড়ীয়ায় দুঃসাহসিক চুরি দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে লোকে লোকারণ্যঃ উচ্ছ্বাসিত নেতা,কর্মি সমর্থকরা দেবহাটায় ‘দ্য এডিটরস’র ৮ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা প্রয়াত দৃষ্টিপাত সম্পাদক স্বরনে দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে নাগরিক শোক সভায় বক্তারা জি এম নূর ইসলাম ছিলেন সাংবাদিকতার রাখাল রাজা, তিনি ছিলেন সাতক্ষীরার সম্পদ,সৃষ্টিশীলতার কিংবদন্তী

জালালাবাদে বৃক্ষরোপণ ও রাস্তার উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:১৭:১২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ২৮১ বার পড়া হয়েছে

বাদশাহী বার্তা রিপোর্ট।।কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নে গতকাল বিকালে বৃক্ষরোপণ কর্মসূচি ও রাস্তার উদ্বোধন করলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম হাবিব।
জালালাবাদ ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় হাবিবুল ইসলাম হাবিব বলেন,
বিএনপি উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতিতে বিশ্বাসী। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাস্তা উন্নয়ন, বৃক্ষরোপণ, জলাবদ্ধতা নিরসনসহ এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। তিনি আরও বলেন, নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে অসহায় মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পাশাপাশি মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিতদের বেতন-ভাতা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে বলেও উল্লেখ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি মাস্টার মনিরুজ্জামান, মৎস্যজীবী দলের সভাপতি নুরুল আমিন খান, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুর রহমান আপেল, জয়নগর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাজালাল আহমেদ সাজু, ছাত্রনেতা শেখ রাকিব, শেখ রাব্বি, মোহররম হোসেন ইয়ান, সাব্বির খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে অতিথিরা রাস্তার উদ্বোধন করেন এবং স্থানীয়দের সঙ্গে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত

জালালাবাদে বৃক্ষরোপণ ও রাস্তার উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

আপডেট সময়: ০৬:১৭:১২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬