লিটন ঘোষ বাপি।।।দেবহাটা উপজেলার পারুলিয়া খেজুর বাড়িয়ায় স্প্রিট কল প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ে সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে এবং টিডিএস এর সহযোগিতায় স্প্রিট কল প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ে কমিটির সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে অনুষ্টিত সভায় জলবায়ু পরিবর্তনের ফলে যে সকল সমস্যা হয় তা নির্ধারণ করা এবং এলাকা ভিত্তিক সমস্যা চিহ্নিত করা হয় এবং চিহ্নিত সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার নবাব আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, শিক্ষক লাবনী পারভিন, ফুটবল কোচ শফিক আহমেদ, ইউনিয়ন কমিটির সদস্য বৃন্দ। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা প্রমুখ। উক্ত সভায় সবাই মিলে এলাকার একটি সমস্যা চিহ্নিত করে যেটি হল খেজুরবাড়িয়া মাঝপাড়ার গভীর নলকূপের স্থানে একটি ল্যাম্প পোস্টের প্রয়োজন। এলাকার অনেকেই রাতে পানি নিতে আসে এবং অসুবিধার সম্মুখীন হয়। যার জন্য তারাই উদ্যোগটি গ্রহণ করে এবং শফিক আহমেদ বিদ্যুৎ বিল দেবে বলে আশ্বাস প্রদান করে । মিটিং স্থানে বসে চাঁদা দিয়ে ল্যাম্প পোস্টটি অগাস্ট মাসের মধ্যেই সম্পূর্ণ করবে বলে সিদ্ধান্ত হয়।
জলবায়ু পরিবর্তনের ফলে এলাকার সৃষ্ট হওয়া সমস্যাগুলো সমাধানের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একে অপরকে সহযোগিতা করতে হবে, একে অপরের প্রতি আস্থা রাখতে হবে, বেশি করে বৃক্ষ রোপন করতে হবে, পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা করতে হবে। সাথে সাথে কিভাবে নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুদের জীবন দক্ষতার উন্নয়ন করা যায়। নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুরা জলবায়ু পরিবর্তনে কি ভাবে ভূমিকা রাখতে পারে এবং ইউনিয়ন পরিষদ কিভাবে তাদেরকে সহযোগিতা প্রদান করতে পারে। এলাকার ঐতিহ্যবাহী খেলাধুলা এবং নিরাপদ ফুটবল খেলায় আরো কিভাবে শিশুদের অংশগ্রহণ বৃদ্ধি করা যায়। এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই বিষয়টি মাথায় রেখে শিশুর সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুরা কিভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমিয়ে আনতে পারে এবং সাথে সাথে তাদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন স্প্রিট কল প্রকল্পের পারুলিয়া ইউনিয়নের কমিউনিটি ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ।
সংবাদ শিরোনাম:
পারুলিয়ায় স্প্রিট কল প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ে সক্ষমতা বৃদ্ধির সভা
-
রিপোর্টার - আপডেট সময়: ০২:৪১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- ১৮৩ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ











