লিটন ঘোষ বাপী।।।রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখেআজ রবিবার দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি,শোভাযাএা আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মৎস্য অবমুক্ত করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে ও উপজেলা ইন্সট্রাক্টর ইউপিইটিসি মহিতোষ কর্মকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রদিপ কুমার দাম, অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম,মুক্তিযোদ্ধা কমাণ্ডার আলহাজ্ব আব্দুল বারী মোল্ল্যা,দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী ,দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ সাজেদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা,ছাএ দলের প্রাক্তন সভাপতি শহিদুল ইসলাম দেবহাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি, দেবহাটা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন,সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফহরাদ, মৎস্য চাষিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অনিকেতন ফাউন্ডেশনের চেয়ারম্যান অনিকেত আলম, ও দেবহাটা উপজেলা আটশত বিঘার মৎস্য চাষি লক্ষণ বাগ, এই সময় বিভিন্ন ক্যাটাগেরি তে ৪ জন মৎস্য চাষিকে পুরস্কার বিতরণ করা হয়।
সংবাদ শিরোনাম:
দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষে শোভা যাএা ও আলোচনা সভা
-
রিপোর্টার - আপডেট সময়: ০৫:২৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- ৩৪৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ













