আজ মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
কুলিয়া কদমখালী পোল্ট্রিকাণ্ডে গ্রেফতার এক দেবহাটায় অবৈধ বালু উত্তলোন : ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা,ড্রেজার মেশিন জব্দ জরুরী সাতক্ষীরা কলেজ শিক্ষকদের ভোটযুদ্ধে বিএনপি সমর্থিত প্যানেলের জয়ঃ সভাপতি খলিলুর রহমান,সম্পাদক নুর মোহাম্নদ পাড় দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক সাতক্ষীরায় ১৯০ জন প্রাথমিকের সহকারী শিক্ষকর যোগদান ,উচ্ছ্বাসে,আনন্দে অভিষিক্ত তারা জাতীয় পর্যায়ে সাতক্ষীরার প্রাথমিকের সাফল্য,পুরষ্কৃত করলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। দেবহাটায় ৪ দলীয় প্রীতি ফাইনালে উপজেলা প্রশাসনকে হারিয়ে চ্যাম্পিয়ন থানা দল দেবহাটায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত সমন্বয় সভা দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত। দেবহাটায় শিশুদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান

​দেবহাটার রত্নেশ্বরপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন: মাথায় হাত মৎস্য চাষীর

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৩৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২৭৯ বার পড়া হয়েছে

লিটন ঘোষ বাপি ।।।দেবহাটা উপজেলার রত্নেশ্বরপুর গ্রামে এক মৎস্য চাষীর পুকুরে শত্রুতা করে বিষ প্রয়োগের মাধ্যমে বিপুল পরিমাণ মাছ নিধনের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী অরবিন্দু বিশ্বাস জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতেও তিনি তার চাষকৃত পুকুরটি পাহারা শেষে বাড়ি যান। রোববার সকালে খবর পান তার পুকুরে মাছ মারা যাচ্ছে। এ খবর পেয়ে পুকুরে এসে দেখতে পান বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ মরে পানিতে ভেসে উঠেছে। দুর্বৃত্তরা গভীর রাতে কোনো এক সময় পুকুরে বিষাক্ত কেমিক্যাল বা কীটনাশক প্রয়োগ করে মাছগুলো হত্যা করে। এ ঘটনায় রুই, কাতলা, মৃগেলসহ দেশীয় প্রজাতির বিপুল পরিমাণ মাছ মরে গেছে। যার বাজারমূল্য লক্ষাধিক টাকার বেশি বলে দাবি করেন অরবিন্দু বিশ্বাস। এক রাতের ব্যবধানে আয়ের একমাত্র অবলম্বন হারিয়ে মাথায় হাত পড়েছে এই অসহায় মৎস্য চাষীর। সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
স্থানীয়রা জানান, কঠোর পরিশ্রম করে অরবিন্দু বিশ্বাস এই পুকুরে মৎস্য চাষ করে আসছিলেন। এমন নৃশংস ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরাধী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসী।
এ বিষয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ জানান, বিষয়টি খতিয়ে দেখে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

কুলিয়া কদমখালী পোল্ট্রিকাণ্ডে গ্রেফতার এক

​দেবহাটার রত্নেশ্বরপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন: মাথায় হাত মৎস্য চাষীর

আপডেট সময়: ০৮:৩৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬