বাদশাহী বার্তা রিপোর্টস।।দেবহাটার দেবিশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আজ সততা স্টোরের শুভ যাএা শুরু হয়েছে। উক্ত বিদ্যালয় এর প্রধান শিক্ষক অনিমা সিংহের সভাপতিত্বে ও সহ কারি শিক্ষক মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় । দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উক্ত সততা স্টোরের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশতিয়াক উদ্দীন অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক চন্দ্রকান্তি মল্লিক ,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক কামাল হোসেন, প্রতিরোধ কমিটির সহ সভাপতি নজরুল ইসলাম, উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এম আমিরুল ইসলাম , দাতা সদস্য সুভাষ চন্দ্র ঘোষ, সহকারি প্রধান শিক্ষক সুকুমার ঘোষ, শিক্ষক বিলকিস বানু, জয়দেব সরকার সঞ্জয় হালদার উত্তম সরকার,সুইট,উক্ত অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য বলেন সততা এস্টোরের মাধ্যমে আজ যে শুভ সূচনা হলো এটি শুধু সততা এস্টোরের মধ্যেই সীমাবদ্ধ রাখলে হবে না আমাদের প্রতিটি ঘর থেকেই সততার চর্চা করতে হবে। সততা স্টোরের শুভ যাএায় বিশেষ আগ্রহের সমষ্টি হয়।
শিরোনাম:
দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সততা স্টোরের যাএা শুরু
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- ৩২৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ










