বাদশাহী বার্তা।।। লালপুরে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযানের সময় মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আল আমিন (২৩) রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে কর্মরত। তিনি লালপুর উপজেলার পানসিপাড়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার অপর দুজন হলেন উপজেলার মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২) এবং রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মুক্তার আলী (৩৪)।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোটরসাইকেল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।
শিরোনাম:
নাটোরে পুলিশ সদস্য গ্রেপ্তার
-
রিপোর্টার - আপডেট সময়: ০৩:৫৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- ১২১ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
















