বাদশাহী বার্তা রিপোর্ট।।। সাতক্ষীরার দেবহাটায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মণ্ডপগুলোর নিরাপত্তা,মাদক,চুরি ছিনতাই এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।বক্তব্য দেন দেবহাটা থানার এসআই বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুব আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষ, সাধারণ সম্পাদক অজয় ঘোষ, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্র কান্ত মল্লিক, উপজেলা পূজা উৎযাপন ফ্রন্টের সভাপতি অসীম কুমার ঘোষ, বিএনপি নেতা শহিদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ এর দেবহাটা সাব জোনালের এজিএম আল আমীন হোসেন, ফায়ার সার্ভিসের লিডার কলিমউদ্দিন, বিজিবি প্রতিনিধি, আনসার ভিডিপির প্রতিনিধি নুর হোসেন প্রমুখ।সভায় দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, কুলিয়া ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত প্রভাষ মন্ডল, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।এসময় পূজা উৎযাপনকালে চুরি, ডাকাতি, মাদক সহজ সকল অপরাধ দমন করতে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মন্ডপগুলোতে সিসিটিভি স্থাপন ও ভিডিও সংরক্ষণ,বিকল্প বিদ্যুৎ এর নিশ্চিত করা, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার নির্দেশ দেওয়া হয়ে।
শিরোনাম:
দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:২৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- ৪৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ









