বাদশাহী বার্তা রিপোর্ট।। দেবহাটার সুশীলগাতীর বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের জীবনাবসান ঘটেছে।আজ বাদ জোহর রাষ্ট্রীয় মর্যদায় ৭১ এর রণাঙ্গনের এই বীরমুক্তিযোদ্ধাকে পারিবারীক কবরস্হানে দাফন করা হয়।গত সোমবার রাতে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরন করেন।৮৭ বছর বয়সের বীরমুক্তিযোদ্ধা বার্ধক্যজনিত কারনে রোগভোগ করছিলেন। তিনি স্ত্রী ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও রঙ্গনের সাথী রেখে গেছেন। প্রয়াত বীরমুক্তিযোদ্দাকে রাষ্ট্রীয় মর্যদা প্রদন কালে উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আব্দুল বারী মোল্ল্যা, দেবহাটা থানা ওসি এইচ এম শাহীন, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,প্রাক্তন কমাণ্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন ও এলাকাবাসি।
শিরোনাম:
দেবহাটার বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের দাফন সম্পন্ন
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:৪৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- ৯২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ


















