আজ শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
​সাতক্ষীরায় অনলাইন সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন মন্ত্রী পরিষদ যুগ্ম-সচিব আশরাফুল আলম সাতক্ষীরা সদর উপজেলা মাসিক সভায় আক্রমাত্নক আচরন,বিরক্ত,বিব্রত অফিসাররা দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ৫ ওভার, ৫ মেডেন,৫ উইকেট ইতিহাস লিখলেন ওয়েস্টইন্ডিজের গ্রিভস দেবহাটা নোয়াপাড়ার রামনাথপুরে মাদক বিরোধী র‍্যালির ও সমাবেশ অনুষ্ঠিত পারুলিয়ার সমাজ সেবক যুগ্ন সচিব আবুল হাসানের পিতা আব্বাজ আলী গাজীর দাফন সম্পন্ন কুলিয়ায় জলাবদ্ধতা পরিদর্শন করলেন মুহাদ্দিস আব্দুল খালেক এমপি দেবহাটায় উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ দেবের রথযাত্রা

সাতক্ষীরায় পোঁছেছে প্রাথমিকের সকল বইঃবিতরনে প্রস্তুত প্রাথমিক শিক্ষা অফিসঃআনন্দে অপেক্ষায় কোমলমতি শিক্ষার্থীরা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ৪৩৩ বার পড়া হয়েছে

Oplus_16908288

বাদশাহী বার্তা রিপোর্ট।। নতুন বছরের প্রথম দিন ০১ জানুয়ারী প্রাথমিকের কোমলমতি শিক্ষার্থীদের বিনামূল্যে সরকারি ভাবে বিনামূল্যে নতুন বই বিতরনের সুভাস ছড়াচ্ছে অন্যদিকে নির্দিষ্ট সময়ের পূর্বেই অনেক আগেভাগেই সাতক্ষীরায় পৌছেছে শতভাগ বই। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন দৃষ্টিপাত কে জানান,আগামী শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের চাহিদানুযায়ী সকল বই আগেভাগেই পৌঁছে দিতে সক্ষম হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তিনি আর ও জানান, বই উৎসবের দশ দিন বাকি থাকলেও সাতক্ষীরা জেলায় প্রাথমিক স্তরের শতভাগ বই ইতোমধ্যে পৌঁছে গেছে।
প্রতিবছরের ন্যায় শিক্ষাবর্ষের প্রথম দিন অর্থাৎ ১জানুয়ারি ২০২৬ শিক্ষার্থীদেরকে নতুন বই ও শিখন সামগ্রী বিতরণ করা হবে।
এ লক্ষ্যে ইতিমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে প্রাপ্ত পাঠ্যপুস্তক ও শিখন সামগ্রী বিদ্যালয় পর্যায়ে সরবরাহ করা হয়েছে। প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীকে চার রঙে ছাপানো নতুন পাঠ্যপুস্তক বিনামূল্যে প্রদান করা হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদেরকে বাংলা, ইংরেজি ও গণিত এবং তৃতীয়-পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদেরকে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। প্রাক-প্রাথমিক স্তরের ৫+ বয়সী প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে “আমার বই” ও একটি করে “অনুশীলন খাতা” সরবরাহ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাঠ্যপুস্তক বিতরণ নির্দেশিকায় বলা হয়েছে, পাঠ্যপুস্তক বিতরণের পূর্বে প্রত্যেকটি পাঠ্যপুস্তকে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিস ও বিদ্যালয়ের সিল দিতে হবে। সিলে “বিনামূল্যে বিতরণকৃত” কথাগুলো লেখা থাকবে। এছাড়া বিতরণকৃত ও উদ্বৃত্ত পাঠ্যপুস্তকের হিসাব রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পঠন পাঠন সামগ্রী/ পাঠ্যপুস্তক খোলা বাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে বিভাগীয়/ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করার জন্য শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকগণকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, সাতক্ষীরা জেলায় ২০২৬ সনে প্রাথমিক স্তরের ২২৫০২৫ জন শিক্ষার্থীর বইয়ের চাহিদা ৯৬৭৭২৩ খানা যা ইতোমধ্যে পাওয়া গেছে। ফলে পহেলা জানুয়ারি ১০০% শিক্ষার্থীকে নতুন পাঠ্যপুস্তক সরবরাহ সম্ভব হবে।জেলা প্রাথমিক দপ্তর ইতোমধ্যে প্রতিটি উপজেলায় চাহিদানুযায়ী বই পোছে দিয়েছে।সাতক্ষীরার প্রাথমিক শিক্ষার আলোক বর্তিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন উপজেলা ভিত্তিক বই ব্যবস্হাপনা ও সংরক্ষন, বিতরন ব্যবস্হা, সহ আনুসাঙ্গীক বিষয়াবলী সরেজমিন পরিদর্শন করেছেন।জেলা প্রাথমিক অফিসের ব্যবস্হাপনায় আগামী ০১ জানুয়ারী স্কুলে স্কুলে বই বিতরন করা হবে বলে মাইকিং সহ বিভিন্নমুখি প্রচারনা চালাচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলো ও ০১ জানুয়ারী বই উৎসবের বিষয়ে ব্যাপক প্রচারনা চালাচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

​সাতক্ষীরায় অনলাইন সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় পোঁছেছে প্রাথমিকের সকল বইঃবিতরনে প্রস্তুত প্রাথমিক শিক্ষা অফিসঃআনন্দে অপেক্ষায় কোমলমতি শিক্ষার্থীরা

আপডেট সময়: ০১:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫