বাদশাহী বার্তা রিপোর্টার।।সাতক্ষীরার সহস্রাধীক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে বই পেলো।নতুন বছরের প্রথম দিনেই কোমলমতি শিক্ষার্থীরা কেবল নতুন বই পেলো তা নয়,নতুন বই পাওয়ার আনন্দ তাদের কে উচ্ছ্বাসিত,উজ্জীবিত আর উৎসবের স্রোতে ভাসিয়েছে।গতকাল জেলা শহর সহ উপজেলা ভিত্তিক বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে দেখা গেছে কোন কোন বিদ্যালয়ে শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে বসিয়ে আবার কো কোন বিদ্যালয়ে লাইনে সারিবদ্ধভাবে বই বিতরন করা হচ্চে।শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের কে ও বিদ্যালয়ে দেখা গেছে।সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে বই বিতরন কার্যক্রম প্রত্যক্ষ করেন। সকাল দশটায় শহরের সিলবার জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে বই বিতরন কার্যক্রম পরিদর্শনে গেলে এই প্রতিনিধি প্রত্যক্ষ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বই বিতরন প্রত্যক্ষ করছেন, শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন এবং কোমলমতি শিক্ষার্থীদের আদর করছেন, অভিভাবকদের সাথে মতবিনিময় করছেন।এ সময় দেখা যায় উপস্হিত আছেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর হোসেন,সদর শিক্ষা অফিসার আসাদুজ্জামান আসাদ,প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি। এ প্রতিনিধির সাথে কথা হয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীনের সাথে তিনি জানান,নতুন বই হাতে পেয়ে শিশু শিক্ষার্থীদের উচ্ছ্বাস চোখে পরার মতো। বারবার নতুন বই উল্টে দেখা, নতুন বইয়ের গন্ধ নেওয়া, বইগুলো পরম যত্নে ছোট দুহাতে বুকে চেপে ধরে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা। আমি তাদের মাঝে অবারিত সৌন্দর্য আর আনন্দস্রোত দেখছি, জেলায় যথা সময়ে সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে সরকারের যুগান্তকারি সিন্ধান্ত বাস্তবায়নে দায়িক্ত পালন কারি স্হানীয়প্রশাসন, শিক্ষা বিভাগীয় সকল দায়িক্তশীল,প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক সহ সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ জানিয়েছেন।
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরার প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী বই পেলোঃবিতরন প্রত্যক্ষ করলেন জেলা প্রাথঃ শিক্ষা অফিসার
-
রিপোর্টার - আপডেট সময়: ০৩:৪৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- ৪১৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























