বাদশাহী বার্তা প্রতিনিধি।। সাতক্ষীরার ইসলামী আন্দলোনের প্রতিশ্রুতিশীল শিবির নেতা শহীদ আবুল কালামের বারতম শাহাদাত বার্ষিকী গতকাল শহীদের কুলিয়াস্হ বাসভবনে মিলাদ মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে।২০১৪ সালে তৎকালীন দেবহাটা শিবির সভাপতি থাকাবস্হায় কথিত বন্দুক যুদ্ধের নামে তাকে হত্যা করা হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ইসলামী ছাত্রশিবিরের দেবহাটা উত্তর শাখার সভাপতি রোকনুজ্জামান রোকন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ জুবায়ের আহমেদ। প্রধান মেহমান ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি মোঃ আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা শাখার সেক্রেটারী মোঃ নাজমুল হোসেন, অর্থ সম্পাদক মোঃ মতিউর রহমান, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা আনোয়ারুল ইসলাম, ইউনিট সদস্য মাওলানা আবু ইউসুফ, ছাত্রশিবিরের দেবহাটা উত্তর শাখার সেক্রেটারী সাফায়াত হোসেন, ছাত্রশিবিরের দক্ষিণ শাখার সভাপতি আবু সাঈদ, সেক্রেটারী মোঃ মারুফ হোসেন, সরকারি কে বি কলেজ শাখার সভাপতি মোঃ বেল্লাল হোসেন, ছাত্রশিবিরের কুলিয়া ইউনিয়ন সভাপতি মোঃ আবু রাসেল প্রমূখ।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
দেবহাটার শিবির নেতা শহীদ আবুল কালামের শাহাদাত বার্ষিকী পালিত
-
রিপোর্টার - আপডেট সময়: ০১:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- ২৬৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ












